for Add

উরুগুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরলো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে আজ ভোরে নিজেদের ১১তম ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এ জয়ে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল ব্রাজিল। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের।

মানাউসের আমাজন স্টেডিয়ামে ৪-৪-২ ফর্মেশনে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। আগের ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করা ব্রাজিল আজ ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল।

ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটেই গোল পেয়ে যায় ব্রাজিল। ফ্রেডের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে ১১৫ ম্যাচে এটা ছিল নেইমারের ৭০তম গোল। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচ সপ্তম গোল নেইমারের।

আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ডি-বক্স থেকে উরুগুয়ের জালে শট নিয়েছিলেন নেইমার। তার বাঁকানো শট কোনমতে ঠেকান উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। বল ঠেকালেও বিপদ কাটেনি। মুসলেরার ফেরানো বল পেয়ে গোল করে বল জালে পাঠান ব্রাজিলের রাফিনহা।

১৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচের বিরতিতে যায় ।

দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর অল্প সময়ের ব্যবধানে তৃতীয় গোলের দেখা পায় ব্রাজিল। তার আগে গোলের প্রথম সুযোগ তৈরি করে উরুগুয়ে। ফেডেরিকো ভালভার্দের শট দক্ষতার সাথে ফিরিয়ে দেন এডারসন। এতে গোল বঞ্চিত হয় উরুগুয়ে। আর ৫৮ মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। পোস্টে লেগে বল জালে জড়ালে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

তারপরও ম্যাচে ফেরার চেষ্টায় ছিল উরুগুয়ে। কিন্তু ব্রাজিলের ডিফেন্সের দক্ষতায় হতাশ হতে হয়েছে দলটিকে। শেষ পর্যন্ত ৭৭ মিনিটে গোলের ব্যবধান কমান উরুগুয়ের লুইস সুয়ারেজ। ফ্রি কি থেকে সুয়ারেজের গোলে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ৩-১।

এ অবস্থায় ৮৩ মিনিটে উরুগুয়ের জালে আবারো বল পাঠায় ব্রাজিল। এবার গোলে করেন গ্যাব্রিয়েল বারবোসা। এ গোলের পেছনে অবদান ছিল নেইমারের। তার বাড়ানো বলে হেড করে গোল করেন বারবোসা। এ গোলে শুরুতে অফসাইড দেওয়া হলেও ভিএআরের সহায়তায় গোলের বাঁশি বাজান রেফারি।

শেষ পর্যন্ত ৪-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচ হেরে ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উরুগুয়ে। উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট আছে কলম্বিয়াও। তারা আছে চতুর্থস্থানে। তিন নম্বরে থাকা ইকুয়েডরের সংগ্রহ ১৭ পয়েন্ট। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আর্জেন্টিনা। সেরা চারটি দল সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে। আর পঞ্চম দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add