for Add

নির্ধারিত সময়ের আগে ছাড়া হবে না ব্রাজিল তারকাদের

আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্রাজিল দলে যোগ দেয়া প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের নির্ধারিত সময়ের আগে ছাড়া হবে না। আর্জেন্টিনাকে অনুসরণ করে এমন সিদ্ধান্তই নিয়েছে ব্রাজিলীয় ফুটবল কর্তৃপক্ষ।

ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগের নয় জন তারকা ফুটবলার। তারা হলেন চেলসির থিয়াগো সিলভা, লিভারপুল ত্রয়ী আলিসন, রবার্তো ফিরমিনো ও ফ্যাবিনহো, ম্যানচেস্টার সিটির দুই তারকা এডারসন ও গাব্রিয়েল জেসুস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড, টটেনহ্যাম হটস্পার্সের এমারসন রয়্যাল ও লিডসের রাফিনহা।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আশা করেছিল সেশন শুরুর আগেই আন্তর্জাতিক ম্যাচ থেকে নিজ নিজ ক্লাবের খেলোয়াড়দের ফিরে পাবে তারা। দুই দেশের সরকারই তাদের কোভিড বিধিনিষেধ শিথিল করেছে। পূর্বের লাল তালিকাভুক্ত দেশগুলোতে সফর শেষ করে ফেরার পরও খেলোয়াড়রা আইসোলেশন ছাড়া অনুশীলনে নামতে পারবে এবং খেলতে পারবে।

এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের তৃতীয় পর্বের বাছাইপর্ব খেলবে প্রিমিয়ার লিগ শুরুর মাত্র ২৪ ঘন্টা আগে।

ব্রাজিলের প্রধান কোচ তিতে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে তার খেলোয়াড়দের ইংল্যান্ড ফেরত পাঠানোর কোন সম্ভাবনাই নেই। তাদেরকে তিন ম্যাচে খেলার জন্যই ডেকে পাঠানো হয়েছে।

এদিকে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাওয়া প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা হলেন স্পার্সের ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লো চেলসো ও এ্যাস্টন ভিলার গোল রক্ষক এমি মার্টিনেজ। দেশটির প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছেন, আগের বারের প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের জন্য আমরা যা করেছিলাম, এবার তা করা আমাদের পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগেই আমি বলেছিলাম, তারা আসছে তিন ম্যচেই অংশ নিতে। তবে ছেলেরা তাদের কঠিন সমস্যার কথা উত্থাপন করার পর আমরা বিষয়টি অনুধাবন করে তাদের ছেড়ে দিয়েছিলাম।

এবারো তারা এখানে এসেছে তিন ম্যাচে খেলতে। সুতরাং তাদের আগেভাগে ছেড়ে দেয়ার কোন যুক্তিই আমরা দেখছি না। একই পরিস্থিতিতে পড়তে যাচ্ছে দক্ষিণ আমেরিকার অন্য সব দেশ কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ের খেলোয়াড়রাও। কারণ ওইসব দেশও আর্জেন্টিনা ও ব্রাজিলকে অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add