for Add

শেখ হাসিনা গ্র্যান্ডমাস্টার্স দাবায় ভারতের সংকল্প অপরাজিত চ্যাম্পিয়ন

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার রাতে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়। তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের ট্রাস্টিজ বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সারাফতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থা ৩.২ জোন প্রেসিডেন্ট সৈয়দ শাহাবউদ্দিন শামীম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম ও আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন মোনেম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন মোল্লা, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা ও যুগ্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু।

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় ভারতের আন্তর্জাতিকমাস্টার সংকল্প গুপ্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন । তিনি ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে ৫ জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে ভারতের অন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ রানারআপ, ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ তৃতীয়, ভারতের আন্তর্জাতিকমাস্টার সায়ন্তন দাস চতুর্থ, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পঞ্চম ও ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপোর মাসউস ষষ্ঠ স্থান লাভ করেন। ৬ পয়েন্ট নিয়ে ভারতের দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইর শাহ শেখ সপ্তম ও নীলাস সাহা অষ্টম স্থান এবং বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাখাতকো নবম স্থান লাভ করেন।

বাংলাদেশের খেলোয়াড়দের বিশেষ পুরস্কারের মধ্যে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে প্রথম, পাঁচ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ দ্বিতীয়, সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী তৃতীয়, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন পঞ্চম পুরস্কার লাভ করেন।

বিজয়ীদের নগদ পনেরো হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন সংকল্প চার হাজার মাকির্ন ডলার, রানারআপ মিত্রভা আড়াই হাজার মার্কিন ডলার, তৃতীয় অরন্যক দেড় হাজার ডলার এবং চতুর্থ হতে অষ্টমস্থান লাভকারী সায়ন্তন, জিয়া, মাসউদ, নাবাইরশাহ ও নীলাস প্রত্যেকে এক হাজার মার্কিন ডলার করে অর্থ পুরস্কার লাভ করেন। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বিশেষ পুরস্কার পান রাজীব সাত শত মার্কিন ডলার, নাসির পাঁচ শত মার্কিন ডলার, দেবরাজ চারশত মার্কিন ডলার, শাকিল ও সুমন দুই শত মার্কিন ডলার।

উল্লেখ্য বাংলাদেশসহ বিভিন্ন দেশের গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিকমাস্টার, নারী আন্তর্জাতিকমাস্টারসহ ৬২ জন খেলোয়াড় ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add