for Add

মালদ্বীপে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন মালদ্বীপে। উপমহাদেশীয় এ টুর্নামেন্টে অংশ নিতে লাল-সবুজের দেশ আজ বিকেলে মালদ্বীপ পৌঁছেছে। পাঁচটি দেশ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। দেশটির রাজধানী মালির জাতীয় স্টেডিয়ামে আগামী ১ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

বাংলাদেশ জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে অস্কার ব্রুজনের এটি প্রথম মিশন। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের কোচকে এ দায়িত্ব দেয়া হয়।

১ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে মোকাবিলা করবে। এর পর জামাল ভূঁইয়ারা দ্বিতীয় ম্যাচ ৪ অক্টোবর শক্তিশালী ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে খেলবে ৭ অক্টোবর। লিগ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

উল্লেখ্য লিগের শীর্ষ পয়েন্টধারী দু’টি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১৬ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড : শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add