for Add

বিশ্বকাপ আয়োজনের নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ফিফা

আগামী ৩০ সেপ্টেম্বর এক অনলাইন সম্মেলনের মাধ্যমে সদস্য দেশগুলোর ফেডারেশনের সাথে দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবনা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

আন্তর্জাতিক ক্যালেন্ডারকে পুনরায় সংগঠিত করাটাই মূলত এই আলোচনার মূল বিষয়বস্তু। এতে সদস্য দেশগুলোর মতামত একসাথে পাওয়া যাবে। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্যালেন্ডারের উন্নতি ও পুনর্গঠন নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গেছে। সেপ্টেম্বরের শুরুতে আমরা এ বিষয়ে আলোচনার জন্য ফিফার সব নীতিনির্ধারকসহ সব কনফেডারেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। সেই আলোকেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যপারে আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। ইতোমধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর প্রথমবারের অনলাইন সম্মেলনে সদস্য দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। গঠনমূলক ও উন্মুক্ত বিতর্কের মাধ্যমে এর মাধ্যমে বেশ কিছু মতামত আমাদের সামনে আসবে বলে আমরা আশাবাদী।’

আর্সেনালের সাবেক ম্যানেজার ও বর্তমানে ফিফা গ্লোবাল ডেভেলপমেন্ট কমিটির প্রধান আর্সেন ওয়েঙ্গারই প্রথমবারের মত গত মার্চে দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ২০২৫-২০২৬ মৌসুম থেকে প্রতি বছরই একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই বছর অন্তর বিশ্বকাপ ও তার মাঝে মাঝে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার মত কন্টিনেন্টাল টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে।

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন ইতোমধ্যেই এই প্রস্তাবের বিরোধীতা করে বলেছেন এমন সিদ্ধান্ত হলে ইউরোপীয়ান দেশগুলো বিশ্বকাপ বয়কট করতে পারে।

দক্ষিণ আমেরিকান কনফেডারেশন কনমেবল বলেছে এই ধরনের প্রকল্পের কোন যৌক্তিকতা নেই। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজন নিয়ে যেকোন ধরনের সিদ্ধান্ত এ বছরের শেষে চূড়ান্ত করা হবে। গত সপ্তাহে ফিফা অনলাইনে একটি ভোটের আয়োজন করে যেখানে নতুন এই পরিকল্পনার পক্ষে বেশিরভাগ ফুটবল সমর্থক ভোট দিয়েছেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add