for Add

ক্রিকেটে বরেন্দ্র-জাহাঙ্গীরাবাদ ফাইনাল শনিবার

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ক্রিকেটের পুরুষ বিভাগের ফাইনাল আগামীকাল ১০ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন মোকাবিলা করবে। ম্যাচটি সকাল ৯টায় শুরু হবে।

ফাইনালে জমাট লড়াইয়ের আশা করা হচ্ছে। লিগ পর্বে তিন ম্যাচে দুটি করে জয় নিয়ে ফাইনালে উঠে এসেছে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। গত ৫ এপ্রিল লিগ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন ৩ উইকেটে জিতেছিল।

চার দলের প্রতিযোগিতায় ফাইনালে উঠতে পারেনি চট্টলা ইস্ট জোন ও চন্দ্রদ্বীপ সাউথ জোন। লিগ পর্বে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। তবে রান রেটে চন্দ্রদ্বীপের (-১.৪৫৪) চেয়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে চট্টলা (-০.১৭৭)। আর রান রেটে এগিয়ে থাকায় ব্রোঞ্জ পদক জিতে গেছে চট্টলা ইস্ট জোন ।

এর আগে ক্রিকেটের মহিলা বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ ব্লু দল। সিলেটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল সালমা খাতুনের দল। বাংলাদেশ গ্রিন রৌপ্য পদক ও বাংলাদেশ রেড দল ব্রোঞ্জ পদক জিতেছিল।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add