for Add

ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব সেরা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আরচ্যারি ডিসিপ্লিনে ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য আর ৩টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক জয় করে সেরা হয়েছে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব। এদিকে বিকেএসপি ২টি স্বর্ণ ও ৩টি রৌপ্যসহ ৫টি পদক নিয়ে দলগত রানার্সআপ হয়েছে। অপরদিকে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ ৮টি পদক জয় করে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব।

আজ মঙ্গলবার গাজীপুর টঙ্গি শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রিকার্ভ পুরুষ একক ফাইনালে রাম কৃষ্ণ সাহা (বাংলাদেশ বিমান বাহিনী) এবং মো. তামিমুল ইসলাম (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) এর মধ্যে প্রথম পর্যায়ে ৫-৫ সেট পয়েন্টে সমতা হয়। পরবর্তীতে ১টি করে তীর ছুড়ে রাম কৃষ্ণ সাহা এর স্কোর হয় ১০ এবং মো. তামিমুল ইসলাম এর স্কোর হয় ৯। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে রাম কৃষ্ণ সাহা ৬-৫ সেট পয়েন্টের ব্যবধানে স্বর্ণ জয় লাভ করেন এবং মো. তামিমুল ইসলাম (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) রৌপ্য অর্জন করেন। ব্রোঞ্জ মেডেল অর্জন করেন মো. শাকিব মোল্লা (বাংলাদেশ আনসার)।

রিকার্ভ নারী একক ফাইনালে নাসরিন আক্তার (ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে মোসাম্মৎ নাজমিন খাতুন (বাংলাদেশ আনসার) কে পরাজিত করে স্বর্ণ জয় করেন এবং মোসাম্মৎ নাজমিন খাতুন (বাংলাদেশ আনসার) রৌপ্য অর্জন করেন। ব্রোঞ্জ পেয়েছেন মেহেনাজ আক্তার মনিরা (ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব)।

কম্পাউন্ড পুরুষ একক ফাইনালে অসীম কুমার দাস (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে নেওয়াজ আহমেদ রাকিব (বিজিবি) কে পরাজিত করে স্বর্ণ জয় করেন এবং নেওয়াজ আহমেদ রাকিব (বিজিবি) রৌপ্য পেয়েছেন। ব্রোঞ্জ লাভ করেন মো. আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ)।

কম্পাউন্ড নারী একক ফাইনালে রোকসানা আক্তার (ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব) ১৪৭-১৪১ স্কোরের ব্যবধানে পুস্পিতা জামান (বিকেএসপি) কে পরাজিত করে স্বর্ণ জয় লাভ করেন এবং পুস্পিতা জামান (বিকেএসপি) রৌপ্য পেয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন বন্যা আক্তার (বাংলাদেশ আনসার)।

রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বিকেএসপি ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশ কে পরাজিত করে স্বর্ণ জয় করেন এবং বাংলাদেশ পুলিশ রৌপ্য অর্জন করেন। ব্রোঞ্জ পেয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

রিকার্ভ নারী দলগত ফাইনালে বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে বিকেএসপি কে পরাজিত করে স্বর্ণ পেয়েছে। বিকেএসপি পেয়েছে রৌপ্য। ব্রোঞ্জ অর্জন করে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব।

কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব ২২৬-২২১- স্কোরের ব্যবধানে বাংলাদেশ আনসারকে পরাজিত করে স্বর্ণ জয় করে এবং বাংলাদেশ আনসার রৌপ্য অর্জন করে। ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব।

কম্পাউন্ড নারী দলগত ফাইনালে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব ২২৩-২২২ স্কোরের ব্যবধানে বাংলাদেশ আনসারকে পরাজিত করে স্বর্ণ জয় লাভ করে এবং বাংলাদেশ আনসার রৌপ্য অর্জন করে। ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব।

পদক তালিকা
দলের নাম স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব ৪ ১ ৩ ৮
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২ ৩ – ৫
বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব ২ ২ ৪ ৮
বাংলাদেশ আনসার ১ ৩ ২ ৬
বাংলাদেশ বিমান বাহিনী ১ – – ১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) – ১ – ১
ঢাকা জেলা ক্রীড়া সংস্থা – – ১ ১
১০ ১০ ১০ ৩০

আরচ্যারি প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি শেখ বশির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল অব. মো. মইনুল ইসলাম, সহসভাপতি মো. মাহফুজুর রহমান সিদ্দিকী ও মো. আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতার টেকনিক্যাল ডাইরেক্টর, প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত, প্রতিযোগিতার কম্পিটিশন ম্যানেজার এবং প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. ফারুক ঢালী, মেডিক্যাল কমিটির আহ্বায়ক ডা. মো. এহছানুল করিম, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, টেকনিক্যাল কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add