for Add

ফেন্সিংয়ে নৌবাহিনী সেরা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফেন্সিং ডিসিপ্লিনে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মোট ১২টি ইভেন্টের ৭টিতেই তারা জিতেছে স্বর্ণপদক। এখানেই থেমে থাকেননি নৌবাহিনীর ফেন্সাররা। নিজেদের সংগ্রহে যোগ করেছেন আরো ৩টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফেন্সিং ডিসিপ্লিনে অংশগ্রহণ করেছে মোট ৯টি দল। তবে ইভেন্টের পদক তালিকার শীর্ষ স্থান দখলের লড়াইটা হয়েছে মূলত বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসারের মধ্যে। নৌবাহিনীর ফেন্সাররা বেশ কটি ইভেন্টে আনসারের ফেন্সারদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সাফল্য পান।

সোমবার ফেন্সিং ডিসিপ্লিনের শেষ দিনে ইভেন্ট ছিল দুটি। নারী ইপি দলগত ও পুরুষ স্যাবর দলগত। বাংলাদেশ আনসারের ফেন্সাররা জিতেছেন নারী ইপি দলগত ইভেন্টের স্বর্ণপদকটি। বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে রৌপ্য পদক আর ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ।

শেষ ইভেন্ট নারী দলগত স্যাবরে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ আনসার জিতেছে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মেডিক্যাল উপ কমিটির চেয়ারম্যান ডা. জাকির আহমেদ। বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক মেজর অব. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চূড়ান্ত পদক তালিকা
দল স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
বাংলাদেশ নেী বাহিনী ৭ ৩ ৪
বাংলাদেশ আনসার ৪ ৬ ৪
বাংলাদেশ সেনাবাহিনী ১ ২ ৬
বর্ডার গার্ড বাংলাদেশ ০ ১ ৫
রুবিরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ০ ০ ২
বাংলাদেশ ইয়ুথ ফেন্সিং ক্লাব ০ ০ ১
বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর ০ ০ ১
মিরপুর ফেন্সিং ক্লাব ০ ০ ১
বেঙ্গল স্পোর্টস এ্যাকাডেমি ০ ০ ০

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add