for Add

জয়ের দেখা পেল জাহাঙ্গীরাবাদ

উদ্বোধনী ম্যাচে চন্দ্রদ্বীপকে হারিয়েই শুভ সূচনা করেছিল বরেন্দ্র নর্থজোন। তবে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরাবাদের কাছে ৩ উইকেটে হারতে হয়েছে বরেন্দ্র নর্থজোনকে। বরেন্দ্রর হারে গেমসের প্রথম জয় তুলে নিল জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোন।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে জাহাঙ্গীরাবাদকে ২৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বরেন্দ্র। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় জাহাঙ্গীরাবাদ। ব্যক্তিগত ৩ রানে রেজওয়ান হোসেন সাজঘরে ফিরলে দলের হাল ধরেন জিসান আলম ও অধিনায়ক আমির হোসেন। দ্বিতীয় উইকেটে দুইজন মিলে ৭৫ রানের জুটি গড়ে জয়ের পথটা তৈরি করে দেন। ৫৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ১৩৩.৯৬ স্ট্রাইকরেটে ৭১ রানের ঝড়ো ইনিংসে খেলেন জিসান। সঙ্গীকে হারিয়ে অধিনায়ক আমির হোসেনও ফিরে যান ৬০ রানে। ৬৮ বলে ৮ চার ও ১ ছক্কায় আমির নিজের ইনিংসটি সাজিয়েছেন।

এই দুইজনের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাহাঙ্গীরাবাদ। একপ্রান্ত আগলে রেখে মনির হোসেন খেলেন ম্যাচজয়ী ইনিংস। ৪৫.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জাহাঙ্গীরাবাদ। মনির ৬২ বলে ৮ চারে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া সানজিদুর রহমান ১২ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

বরেন্দ্রর হয়ে আগের ম্যাচে ৬ উইকেট পাওয়া ফাহিম এই ম্যাচে উইকেটশূন্য ছিলেন। হাফসেঞ্চুরির পর দলের হয়ে সর্বোচ্চ দুই উইকেটও নিয়েছেন জাকারিয়া ইসলাম। এছাড়া সজিব আহমেদ, জিহাদুল হক, মিনহাজুল হাসান ও নাঈম আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামা বরেন্দ্র নর্থজোন আগে ব্যাটিংয়ের সুযোগ পায়। কিন্তু নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রানের বেশি করতে পারেনি তারা। তারপরও অধিনায়ক নাঈম আহমেদ ও জাকারিয়া ইসলাম শান্তর জোড়া হাফসেঞ্চুরিতে লড়াই করার মতো পুজি পায় বরেন্দ্র। ২০ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বরেন্দ্রকে টেনে তোলেন অধিনায়ক নাঈম। তার দায়িত্বশীল ৫৪ রানের ইনিংসের উপর ভর করে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বরেন্দ্র। ৭৮ বলে ৫ চারে ৫৪ রান করে দূর্ভাগ্যজনক রানআউটের শিকার হন নাঈম।

নাঈমের ইনিংসের পর মিডল অর্ডারে নামা জাকারিয়ার ৬৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসের কল্যানে বরেন্দ্রর স্কোরবোর্ড ২৩৫ রানে গিয়ে দাঁড়ায়। ৭ চার ও ২ ছক্কায় জাকারিয়া নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ফাহিম হাবিব ২৩, রাহানুর ইসলাম ২৩ ও জাহিদুল হক ২১ রানের ইনিংস খেলেছেন।

জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোনের বোলারদের মধ্যে শাহরিয়ার আলম, সানজিদুর রহমান ও আবু বক্কর দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া খালেদ সাইফুউল্লাহ নিয়েছেন একটি উইকেট।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add