for Add

সাইক্লিংয়ের শেষ দিনে আরো ৫ রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে আজ সাইক্লিংয়ের শেষ দিনে পাঁচটি ইভেন্টের সবকটিতেই রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা। আর্মি স্টেডিয়ামে নারী ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনীর শিল্পী খাতুন সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও গীতা রায় ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল আনসারের; ২০১৩ সালে ২ মিনিট ০১.১২ সেকেন্ডের। এই ইভেন্টে বাংলাদেশ আনসার ১ মিনিট ৫৮.৬০ সেকেন্ডে রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ২ মিনিট ১৪.২৮ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে।

পুরুষ ১৬০০ মিটার টিম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন, আলমগীর হোসেন, মুক্তাদুর আল হাসান ও শরিফুল ইসলাম ২ মিনিট ১৪.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ২ মিনিট ২১.৩২ সেকেন্ডের (আনসারের)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ মিনিট ১৫.৫৬ সেকেন্ডে রৌপ্য ও আনসার ২ মিনিট ১৮.৬৬ সেকেন্ডে ব্রোঞ্জ জেতে।

নারী ৪০০০ মিটার স্ক্র্যাচ রেসে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা ৭ মিনিট ০৩.৫৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ৮ মিনিট ৫৩ সেকেন্ডে তৎকালীন বিজেএমসির সমাপ্তি বিশ্বাসের। বাংলাদেশ আনসারের সোনিয়া ইয়াসমিন অভি ৮ মিনিট ১৩.৪৩ সেকেন্ডে রৌপ্য ও একই সংস্থার নাবিলা ইসলাম মালা ৮ মিনিট ১৩.৭০ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন।

পুরুষ ৪০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সা হোসাইন, শরীফুল ইসলাম, মিজানুর রহমান ও হেলাল উদ্দিন ৫ মিনিট ৫২.১৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ ৬ মিনিট ১২.৪ সেকেন্ডে বাংলাদেশ আনসারের। বর্ডার গার্ড বাংলাদেশ ৬ মিনিট ০৮ সেকেন্ডে রৌপ্য এবং আনসার ৬ মিনিট ৮.৪৮ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে।

নারী ২০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও সুমিত্রা গাইন ৩ মিনিট ১৭.৬৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল আনসারের ২০১৮ সালে ৩ মিনিট ৩০.৬১ সেকেন্ডের। আনসার ৩ মিনিট ৩২.২৬ সেকেন্ডে রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ৩ মিনিট ৪৮.৫৬ সেকেন্ডে ব্রোঞ্জ জেতে।

চারদিনব্যাপী খেলা শেষে ২১টি ইভেন্টের মধ্যে ১৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add