for Add

সাঁতারে তৃতীয় দিনে আরো দুই রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সাঁতারের তৃতীয় দিন সোমবার সকালে আরো দুটি রেকর্ড হয়েছে।

২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর কাজল মিয়া ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রেকর্ড দুটি গড়েন। এ নিয়ে তিন দিনে মোট আটটি রেকর্ড হল। সাঁতারের প্রথম ও দ্বিতীয় দিনে তিনটি করে রেকর্ড হয়।

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৫ এপ্রিল সোমবার পুরুষ ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল মিয়া। সেনাবাহিনী জুয়েল আহমেদের ২০১৯ সালে গড়া রেকর্ড ভাঙ্গেন তিনি। এ ইভেন্টে জুয়েল আহমেদও নিজের পুরনো রেকর্ড টাইমিংকে টপকে গেছেন। ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে রৌপ্য জিতেছেন কুষ্টিয়ার আমলা থেকে উঠে আসা এ সাঁতারু। নৌবাহিনীর জাহিদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন, তার টাইমিং ২ মিনিট ১৬.৩৮ সেকেন্ড।

৪০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল আহমেদ সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙ্গেছেন ফয়সাল আহমেদ। রৌপ্য জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল মিয়া ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ড সময় নিয়ে।

তৃতীয় দিনে নারী ২০০ মিটার বাটরফ্লাইয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। এজন্য তার সময় লেগেছে ২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড। রৌপ্য জয়ী সেনাবাহিনীর ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে সেনাবাহিনীর আরেক সাঁতারু মুসলিমা খাতুন সময় নেন ৩ মিনিট ১২.৯০ সেকেন্ড।

১ মিনিট ৭.০১ সেকেন্ড সময় নিয়ে পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী। নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ের পথে আরিফুল ইসলামের সহোদর ও নৌবাহিনী সতীর্থ শরিফুল ইসলামের সময় লাগে ১ মিনিট ৮.৫৮ সেকেন্ড।

২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ৪০০ মিটার ফ্রিস্টাইলে দিনের দ্বিতীয় স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিনদিনে এটা ছিল তার চতুর্থ ব্যক্তিগত সোনা।

নিজের চতুর্থ স্বর্ণ জয়ের পথে ৫ মিনিট ৭.৮৯ সেকেন্ড সময় নিয়েছেন সোনিয়া আক্তার টুম্পা। সেনাবাহিনীর নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর আরেক সাঁতারু শারমিন সুলতানার টাইমিং ছিল ৫ মিনিট ২৭.০৯ সেকেন্ড।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add