for Add

জিমন্যাস্টিকসে আনসারের দাপট

বাংলাদেশ আনসারের দাপটে শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জিমন্যাস্টিকস ডিসিপ্লিন। সবমিলিয়ে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য, এবং ৭টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জেতা আনসার পদক তালিকায় শীর্ষস্থান দখল করেছে। তালিকায় দ্বিতীয় হওয়া বাংলাদেশ পুলিশ ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৩টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে। ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য, ৩টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। চতুর্থ হওয়া কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ২টি স্বর্ণ, ৪টি রৌপ্যসহ মোট ৬টি পদক জিতেছে। একটি ব্রোঞ্জ জিতে তালিকায় পাঁচ নম্বর হয়েছে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি শোয়েব রিয়াজ আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন এবং সাধারণ সম্পাদক মো.আহমেদুর রহমান বাবলু।

জিমন্যাস্টিকসের শেষ দিনে আরো দুটি ইভেন্টের নিস্পত্তি হয়েছে। নারী ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১০.২৫ স্কোর করে সোনালী পদক জিতেন বাংলাদেশ আনসারের নূর আক্তার বানু। এবারের আসরে এটা তার চতুর্থ স্বর্ণ। এর আগে নারী ব্যক্তিগত ব্যালেন্স বীমা, অল-অ্যারাউন্ড এবং দলগত আর্টিস্টিকস ইভেন্টে স্বর্ণ জিতেন নূর আক্তার বানু। ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে রৌপ্য জেতা বাংলাদেশ পুলিশের সোনিয়া আক্তারের স্কোর ১০.১০। ব্রোঞ্জ জেতেন বাংলাদেশ আনসারের শান্তা ইসলাম। তার স্কোর হলো ৯.৮০।

পুরুষ ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১১.৯০ স্কোর করে প্রথম হয়েছেন বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানের সাজিদ হক। রৌপ্য জিতেছেন বাংলাদেশ পুলিশের আবু সাইদ রাফি। তার স্কোর হলো ১১.৭০। ব্রোঞ্জ জেতা শেরপুর বিভাগের ভানুম নুয়ামের স্কোর হলো ১১.০৫।

জিমন্যাস্টিকসে পদক তালিকা
দল স্বর্ন রৌপ্য ব্রোঞ্জ মোট পদক
বাংলাদেশ আনসার ৫ ৩ ৭ ১৫
বাংলাদেশ পুলিশ ৪ ৫ ৩ ১২
বিকেএসপি ৩ ২ ৩ ৮
কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ২ ৪ ০ ৬
শেরপুর জেলা ক্রীড়া সংস্থা – – ১ ১

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add