for Add

সাঁতারে প্রথম দিনে ৩ রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সাঁতারে আজ শনিবার ৩টি নতুন রেকর্ড হয়েছে। সেনাবাহিনীর জুয়েল আহমেদের পর সাঁতারের প্রথম দিনে রেকর্ড গড়েন নৌবাহিনীর দুই সাঁতারু মাহমুদুন্নবী নাহিদ ও সোনিয়া খাতুন।

পুরুষ ১০০ মিটার বাটারফ্লাইয়ে নাহিদ ৫৬.৭১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। ৫৬.৮২ সেকেন্ডের পুরনো রেকর্ড ছিল নৌবাহিনীর এ সাঁতারুরই, ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে গড়া।

নারী ১০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নিয়েছেন ১ মিনিট ৭.১২ সেকেন্ড । ২০১৯ সালে গড়া আগের রেকর্ড ছিল নৌবাহিনীর আরেক সাঁতারু সোনিয়া আক্তার টুম্পার, ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডর। রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পথে নৌবাহিনী সতীর্থ সোনিয়া আক্তার টুম্পাকেই হারান সোনিয়া খাতুন ।

নিজের পুরনো রেকর্ড ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডের রেকর্ডের চেয়ে ভাল টাইমিং করলেও রৌপ্য পদকেই সান্তনা খুঁজতে হয়েছে সোনিয়া আক্তার টুম্পাকে। শনিবার ১০০ মিটার বাটারফ্লাইয়ে এ সাঁতারুর টাইমিং ছিল ১ মিনিট ৮.৫১ সেকেন্ড।

তার আগে দিনের প্রথম রেকর্ড গড়েন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভাঙ্গতে তার সময় লেগেছে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।

রেকর্ড গড়ার পর মাহমুদুন্নবী নাহিদ বলেন, ‘এ ইভেন্টে রেকর্ড হবে এমনটা প্রত্যাশা করিনি। করোনার জন্য দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিলনা, এ কারণে আমার প্রস্তুতিও প্রত্যাশিত ছিলনা। তারপরও রেকর্ড হয়েছে এ জন্য ভাল লাগছে।’

সোনিয়া খাতুন বলেন, ‘দেশের করোনা পরিস্থিতির কারণে এবার প্রস্তুতির জন্য সময় ছিল স্বল্প। হাতে থাকা সময়গুলো সঠিকভাবে কাজে লাগিয়েছেন আমাদের কোচরা। স্বল্প সময়ের প্রস্তুতীতে ভাল করার জন্য সম্ভাব্য সবকিছু করেছে আমার সংস্থার কর্মকর্তারা।’

রেকর্ডের পর জুয়েল আহমেদ বলেছেন, ‘আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভাল হয়েছে। আশা করছি বাকি ইভেন্টগুলোতে ভাল করবো।’ কুষ্টিয়া থেকে উঠে আসা এ সাঁতারু আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এ গেমস। বিশেষ এ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির।’

রেকর্ড গড়ার পরও নিজের টাইমিংয়ে অবশ্য পরোপুরি সন্তুষ্ট নন জুয়েল আহমেদ, ‘করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। নইলে টাইমিংটা আরো ভাল হতে পারতো।’ যোগ করেন, ‘বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add