for Add

বাংলদেশ পুলিশ ও সাইফ স্পোর্টিং ক্লাব শীর্ষে

মুজিববর্ষ সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের দ্বিতীয় রাউন্ড শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলদেশ পুলিশ ও রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও তিতাস ক্লাব ৩ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

আজ শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডে বাংলদেশ পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ভারতীয় গ্র্যান্ডমাস্টার রৌনক সাদভানী ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের শাহনাজ মোহাম্মদ ফারুক, সুবায়ন কুন্ডু ও শওকত বিন ওসমান শাওনকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের ভারতীয় গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলী লিওনাইন চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষের সাথে ড্র করেন।

সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করেন। সাইফ স্পোর্টিং ক্লাবের ভারতীয় গ্র্যান্ডমাস্টার বি আদিবান, বেলারুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ ভ্রাদিশ্লাভ, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. হাসান ঈমাম, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, সংকেত চক্রবর্তী ও মিহির লাল দাসকে পরাজিত করেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ ও আন্তর্জাতিকমাস্টার কোস্তভ চ্যাটার্জী যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার সুব্রত দাসের সাথে ড্র করেন।

শেখ রাসেল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে সোনলী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে পরাজিত করে। শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় কস্তভ কুন্ডু ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন যথাক্রমে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের প্রতুল চন্দ্র বোস ও দেওয়ান শহীদুল আমিনকে পরাজিত করেন। সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার অনুপ দেশমূখ শেখ রাসেল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার নাইম হককে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার শেখর চন্দ্র সাহুর সাথে ড্র করেন।

শাহিন চেস ক্লাব তিতাস ক্লাবের সাথে ড্র করে। তিতাস ক্লাবের ভারতীয় গ্র্যান্ডমাস্টার এরিগাইসি অর্জুন ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম যথাক্রমে শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ও ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে পরাজিত করেন। শাহিন চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ডমাস্টার পুরানিক অভিম্যানু গ্র্যান্ডমাস্টার এস এল নারায়নান যথাক্রমে তিতাস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার ধুলিপালা বালা চন্দ্র প্রসাদ ও মো. মাসুম হোসেনকে পরাজিত করেন।

আগামীকাল ২১ মার্চ রোববার বিকেল ৩টায় তৃতীয় রাউন্ডে শেখ রাসেল চেস ক্লাব বনাম জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, লিওনাইন চেস ক্লাব বনাম সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব বনাম বাংলাদেশ পুলিশ, তিতাস ক্লাব বনাম বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বনাম শাহিন চেস ক্লাব মোকাবিলা করবে। সাইফ স্পোর্টিং ক্লাবের বিরতি-দিন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add