for Add

শেখ হাসিনা আন্তর্জাতিক দাবার পুরস্কার বিতরণ

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ রোববার হোটেল লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি, সাউথ এশিয়ান চেস কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মাহপরিদর্শক ড. বেনজীর আহমেদ এবং এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনির্ভাসিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি চৌধুরী নাফিজ সারাফাত। অনুষ্ঠানের বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, যুগ্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী রানা। পুরস্কার বিতরণ পর পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম।

ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। এর ফলে তিনি বারোশত মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। একই পয়েন্ট অর্জন করে ভারতের এসএল নারায়ণ রানারআপ ও ইরানের গ্র্যান্ডমাস্টার মো. আমিন তাবাতাবেই তৃতীয় স্থান লাভ করেন। নারায়ণ আট শত মার্কিন ডলার ও আমিন তাবাতাবেই পাঁচশত মার্কিন ডলার লাভ করেন। ৬.৫ পয়েন্ট অর্জনকারী ৫ জন খেলোয়াড়ের মধ্যে চতুর্থ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন নগ থ্রং সন তিনশত মার্কিন, পঞ্চম হতে অষ্টম স্থানপ্রাপ্ত ভারতের গ্র্যান্ডমাস্টার দিপ্তায়ন ঘোষ, গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ ও গ্র্যান্ডমাস্টার আর লক্ষণ এবং ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার জন পল গোমেজ প্রত্যেকে দুইশত মাকিন ডলার অর্থ পুরস্কার পান।

নবম ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্র দুইশত মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। ভারতের গ্র্যান্ডমাস্টার সুর্য শেখর গাঙ্গুলী, রাশিয়ার গ্র্যান্ডমাস্টার সের্গেই ভলকভ, ভারতের আন্তর্জাতিক মাস্টার নুবারাইশাহ শেখ, ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার এন্টোনিও রোজালিও, সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার ভিলামেয়র বিউনাভেঞ্চুরা ও বাংলাদেশ পুলিশের শফিক আহমেদ একশত মার্কিন ডলার করে অর্থ পুরস্কার পেয়েছেন।

তবে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ স্থানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ৬ পয়েন্ট নিয়ে সাতশত মার্কিন ডলার, বাংলাদেশ নৌবািহনীর দুই খেলোয়াড় মোহাম্মদ জাভেদ ৬ পয়েন্ট নিয়ে পাঁচশত মাকিন ডলার ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তিনশত মার্কিন ডলার অর্থ পুরস্কার পান।

এ পুরস্কারপ্রাপ্তদের ছাড়াও বাংলাদেশ দাবা ফেডারেশন ১৫ জন খেলোয়াড়কে বাংলাদেশ দাবা ফেডারেশন হতে ৭,০০০ টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়। খেলোয়াড়রা হলেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাসটার মোহাম্মদ মিনহাজউদ্দিন, বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ বিমানের জাবেদ আল আজাদ, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ও বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ পুলিশের মো. শরীয়তউল্লাহ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, তিতাস ক্লাবের মেহেদী হাসান পরাগ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনত চৌধুরী ও তাহসিন তাজওয়ার জিয়া, জনতা ব্যাংকের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন।

উল্লেখ্য ১৪টি দেশের ১৭ জন গ্র্যান্ডমাস্টার, ৬ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৭৪ জন খেলোয়াড় এ আসরে অংশগ্রহণ করেন। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত বিজয়ীদের নগদ ছয় হাজার মার্কিন ডলার ও বাংলাদেশের খেলোয়াড়দের জন্য দাবা ফেডারেশন হতে আরো নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। অনলাইন দাবা প্লাটফর্ম চেস. কমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার খেলাচলাকালীন সময়ে খেলোয়াড়রা জুমে সংযুক্ত থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায়, সাউথ এশিয়ান চেস কাউন্সিলের আয়োজনে ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add