for Add

বিশ্বকাপ বাছাই : ব্রাজিলের অধিনায়ক নেইমার

সময় খুব একটা ভালো যাচ্ছে না নেইমার দি স্যান্তোস জুনিয়রের। ক্লাবের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাকে হারিয়ে মাঠে ফেরার প্রথম দিনেই বিপত্তি। প্রতিপক্ষ ফুটবলারকে পিছন থেকে আঘাত করে লাল কার্ড দেখা, তার জেরে আবার তাকে দু’ম্যাচ নিষিদ্ধ করেছে ফরাসি ফুটবলের গভর্নিং বডি।

এদিকে নেইমারের শাস্তির আড়ালে অনেকটাই ঝাঁঝ হারাচ্ছে তার প্রতি বিপক্ষ ফুটবলারের বর্ণবৈষম্যের অভিযোগ। যদিও এব্যাপারে ব্রাজিলিয়ান তারকা পাশে পেয়েছেন তার দেশ এবং ক্লাবকে। ব্রাজিল জাতীয় দলের কোচ তিতের ঘোষণায় নেইমারের প্রতি তার দেশের অগাধ আস্থা আরও একবার প্রকট হল। নেইমারকে সামনে রেখেই আগামী মাস থেকে ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নামবে সেলেসাওরা। অর্থাৎ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেইমারের হাতেই থাকছে দলের আর্মব্যান্ড।

স্কোয়াডে চমক বলতে লিওঁ মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস। বিশ্বকাপের বাছাইপর্বে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে তার। এছাড়া রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রদ্রিগোকে দলে ফিরিয়েছেন ব্রাজিল কোচ তিতে। আগামী ৯ অক্টোবর সাও পাওলোতে বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এরপর চার দিন বাদে লিমাতে পেরুর মুখোমুখি হবে তারা। ম্যাচগুলো প্রাথমিকভাবে গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে গেছে তা। লিগা ওয়ানে দু’ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকার নেতৃত্বেই সেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করতে চলেছে সাম্বার দেশ।

আলভারো গঞ্জালেস নেইমারের বর্ণবৈষম্যের অভিযোগ অস্বীকার করলেও তার বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে সে দেশের ফুটবলের গভর্নিং বডি। উল্লেখ্য, মার্সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ম্যাচ অফিসিয়ালকে নেইমার জানান যে তিনি বর্ণবাদের শিকার হয়েছেন।

ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলিয়ান তারকা জানিয়েছিলেন আলভারো তাকে ‘বানর’ বলে সম্বোধন করেছেন। নেইমারের অভিযোগকে সমর্থন জানিয়ে আগেই পাশে দাঁড়িয়েছিল ক্লাব। পরে তার দেশের সরকারকেও এ ব্যাপারে পাশে পেয়েছেন নেইমার।

একনজরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক:
অ্যালিসন বেকার, স্যান্তোস, ওয়েভার্টন।

ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মেনিনো, অ্যালেক্স টেলেস, রেনান লোডি, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, ফিলিপ, রদ্রিগো সাইও।

মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, ফিলিপ কৌতিনহো, এভার্টন রিবেইরো।

ফরোয়ার্ড: গ্যাব্রিইয়েল হেসুস, রদ্রিগো, নেইমার, এভার্টন, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add