for Add

দাবা দুনিয়ায় যিনি ঝড় তুলেছিলেন

bobby chessরবার্ট জেমস ববি ফিশার_ এই নামের চেয়ে বরং বিশ্ব দাবায় তিনি ববি ফিশার নামেই বেশি পরিচিত ছিলেন। সত্তর দশকে দাবার দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন। ছিলেন একজন আক্রমণাত্বক কৌশলী দাবাড়ু্। ছৌষট্টি খোপের দাবার জমিনে সেসময় তিনি ছিলেন দাবা বোর্ডে এক আতঙ্কের নাম।

শুধু তাই নয়, ১৯৭২ সালে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন খ্যাতিমান সোভিয়েত দাবাড়ু বরিস স্পাস্কিকে হারিয়ে প্রথম মার্কিনী হিসেবে ববি ফিশার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দারুণ হৈ চৈ ফেলে দিয়েছিলেন। সেসময় দাবা বোর্ডের এই যুদ্ধকে মার্কিন-সোভিয়েত যুদ্ধ হিসেবেই বিবেচিত হয়েছিল। যে কারণে বিশ্ব দাবার লড়াইটি ভীষণ সারা জাগিয়ে ছিল।

দাবার বরপুত্র ববি ফিশার ১৯৪৩ সালের ৯ মে শিকাগো শহরে জন্ম গ্রহণ করেন। তবে তিনি বেড়ে ওঠেন নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে। তার যখন ছয় বছর বয়স তখন তার বোন জোয়ান তাকে একটি দাবা সেট কিনে দিয়েছিলেন। বোনের কাছেই তার দাবার হাতেখড়ি হয়। সেই থেকেই দাবার সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। সেটের সঙ্গে আসা নির্দেশমালাগুলো দেখে দেখে খুদে ববি ফিশার খুব দ্রুত দাবার চালগুলো শেখে ফেলেন।

তারপর বাসায় যিনিই বেড়াতে আসতেন তার সঙ্গেই দু চার গেম খেলার চেষ্টা করতেন। আর সুযোগ পেলেই দাবা বোর্ড সাজিয়ে বোনের সঙ্গে খেলতে বসে যেতেন। এভাবেই তার দাবা চর্চা শুরু হয়েছিল।

শুধু কী তাই! মাত্র ১২ বছর বয়সেই ফিশার সবাইকে চমকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যুব আসরে শিরোপা জয় করেন। এর পর ১৪ বছর বয়সে জেতেন জাতীয় শিরোপা। এমন কী দেশের মাটিতে তিনি যতবারই খেলেছেন ততবারই শিরোপা জিতেছেন। কখনো দ্বিতীয় হননি ফিশার।

তবে প্রথম মার্কিনী হিসেবে ববি ফিশার বড় চমক দেখান ২৯ বছর বয়সে। ১৯৭২ সালে তিনি সোভিয়েত ইউনিয়নের আধিপত্যে ভেঙে বিশ্বসেরার খেতাব জিতে রীতিমতো হৈচৈ ফেলে দেন।

১৯৭২ সালে ফিশার তৎকালীন চ্যাম্পিয়ন খ্যাতিমান সোভিয়েত দাবাড়ু বরিস স্পাস্কিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন। আইসল্যান্ডে অনুষ্ঠিত এ ম্যাচটিকে শতাব্দীর সেরা ম্যাচ হিসেবে অভিহিত করা হয়।

কিন্ত ১৯৭৫ সালে বিশ্ব দাবায় সোভিয়েত চ্যালেঞ্জার আনাতোলি কারপভের সঙ্গে খেলতে নেমে নানা অদ্ভুত শর্ত জুড়ে দেন ফিশার। যে কারণে ফিশার-কারপভ খেলা বোর্ডে গড়ায়নি। এর পর টানা ১৯৯২ সাল পর্যন্ত তিনি আর কোনো ম্যাচই খেলেননি।

তবে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিশার আবার স্পাস্কির মুখোমুখি হন সার্বিয়ায়। ফলশ্রুতিতে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার গ্রেফতারী পরোয়ানা জারী করে। তবুও দাবা সিরিজ চালিয়ে যান। ১৭ বছর পর বোর্ডে নেমে আবারো তিনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন স্পাস্কিকে হারিয়ে।

এর পর আবারো দাবা থেকে স্বেচ্ছায় নির্বাসনে যান। দাবা জগতে তাকে রহস্যময় দাবাড়ু হিসেবেই অভিহিত করা হয়। ২০০৮ সালের ১৭ জানুয়ারি ৬৪ বছর বয়সে আইসল্যান্ডের রেইকাভিকে না ফেরার দেশে পাড়ি জমান। যেখান থেকে কেউ কোনো দিন আর ফেরে আসে না।

ব্যক্তিগত জীবনে ববি ফিশার ছিলেন অত্যন্ত স্বাধীনচেতা একজন মানুষ। যা ভাবতেন তাই করতেন। কখনোই তিনি সিরিয়াসভাবে খেলেননি। তবুও অল্প সময়ের জন্য বিশ্বজুড়ে দারুণ হৈ চৈ ফেলে দিয়েছিলেন। দাবায় নানা শর্ত জুড়ে এনেছিলেন ভিন্নমাত্রা। তিনি যদি দাবা জগতে রহস্যময় আচরণ না করতেন তাহলে হয়তো দীর্ঘদিনই তার মাথায় বিশ্ব দাবার মুকুট শোভা পেতো।

 

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add