for Add

অনলাইনে বাঘ মারছেন সেই দাবাড়ু

103530959_942166109541025_4তিনি একজন দাবা প্রিয় মানুষ। খেলতে যেমন ভালবাসেন ঠিক তেমনি খেলা দেখতেও ভীষণ পছন্দ করেন। আর দাবা বোর্ডে নিজের চেয়ে একটু শক্তিশালী প্লেয়ার পেলে কী যে খুশি হন ! তখন তার কাছে ওই প্লেয়ারই বাঘ হয়ে উঠেন। কতক্ষণে তিনি তাকে ঘায়েল করবেন এই নিয়ে তার রাজ্যের চিন্তা।

জিতে গেলে তো কথাই নেই। সঙ্গে সঙ্গে ফেসবুকে দারুণ স্ট্যাটাস, আজ এক বাঘ শিকার করলাম। হেরে গেলেও স্ট্যাটাস, একটুর জন্য বাঘটা ধরতে পারলাম না। এতোক্ষণে হয়তো দাবাপ্রেমীরা নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, তিনি মো. আসাদুজ্জামান।তার প্রিয় অঙ্গনে সবাই আসাদ ভাই নামেই বেশি চেনেন।

পেশায় তিনি একজন পুলিশ কর্মকর্তা। বর্তমানে তিনি সিআইডি’র সহকারী পুলিশ সুপার। একজন আধুনিক কবি হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে। শুধু তাই নয়, তিনি একজন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুও বটে। দাবার বাইরে টেনিস ও টেবিল টেনিসে দারুণ দক্ষ। বর্তমানে তিনি এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি। নানা গুণে গুণান্বিত এই বাঘ শিকারীই হলেন মো. আসাদুজ্জামান।

চৌষট্টি খোপের দাবার জমিনে এই বাঘ শিকারী এখন আর দাবা বোর্ডে বাঘ শিকার করতে পারছেন না। প্রাণঘাতি করোনাভাইরাস তার বাঘ শিকারের শখ কেড়ে নিয়েছে। গত মার্চ থেকে দেশজুড়ে লকডাউন চলছে। ফলে সব ধরনের প্রতিযোগিতামূলক দাবা থমকে আছে। কিন্ত তিনি থেমে নেই।

দাবা বোর্ড ছেড়ে বাঘ শিকারী আসাদুজ্জামান এখন অনলাইনমুখি হয়ে পড়েছেন। অনলাইনভিত্তিক দাবা টুর্নামেন্টেই তিনি ছোট্ট-বড় বাঘ খুঁজতে শুরু করেছেন। মাঝে মাঝে তা পেয়েও যাচ্ছেন। এখন তিনি অনলাইন দাবায় শুধু বাঘ শিকারই করছেন না। সেই সঙ্গে দারুণ সাফল্য দেখাতে শুরু করেছেন। ঢুকে যাচ্ছেন প্রাইজ লিস্টের তালিকায়ও।

বর্তমানে বাংলাদেশ পুলিশের চ্যাম্পিয়ন মো. আসাদুজ্জামান শুধু স্ট্যান্ডার্ডেই নয়, বুলেট এবং ব্লিটজেও ভালো দক্ষতা দেখাচ্ছেন। ঈদের দিন অনলাইনে চেস.কম_এ ৩ মিনিটের ব্লিটজ টুর্নামেন্টে বিভিন্ন দেশের ৩৩৩ জন খেলোয়াড়দের মধ্যে পঞ্চম হয়ে ঘরোয়া দাবায় দরুণ হৈ চৈ ফেলে দেন। পেশাদার না হয়েও শত ব্যস্ততার মাঝে তার এমন ফলাফল সত্যিই অবিশ্বাস্য।

শুধু তাই নয়, ফিদে আয়োজিত চেস.কম_এ করোনাভাইরাস চেকমেট অনলাইন দাবার বুলেট এরেনার এক ঘন্টার টুর্নামেন্টে প্রতি গেম ২ মিনিট ও প্রতি চালে ১ সেকেন্ড ইনক্রিমেন্টে বিভিন্ন দেশের ৩৬৩ জন খেলোয়াড়ের মধ্যে পঞ্চম হয়েছিলেন। ইন্টারনেট সার্ভার সমস্যাজনিত কারণে একটি গেম ভালো পজিশন থেকে হেরে না গেলে হযতো শিরোপাই পেয়ে যেতে পারতেন।

তবে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত অনলাইনে চেস.কম_এ এক আন্তর্জাতিক র‌্যাপিড ১০।২ দাবা টুর্নামেন্টের ৭ ম্যাচে সমান ৫.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নের পয়েন্ট নিয়ে পুরস্কৃত হয়েছেন। ৫৬ বছর বয়সে ডায়াবেটিস নিয়ে পেশাদার খেলোয়াড়দের সাথে তার এমন পারফরম্যান্সে তিনি নিজেও মুগ্ধ।

তাই পুরস্কার পেলে দাবা নিয়ে তার উপলদ্ধি আন্তর্জাতিক মানের বড় পরিসরের টুর্নামেন্টে ভালো ফলাফলে আমি বেশ আনন্দ পাই। এমন মিলনমেলায় নিজেকে মেলে ধরাটাকেও তিনি সফলতা মনে করেন। খেলা নিয়ে নিজের মূল্যায়নে তিনি মনে করেন এতোদিনে অন্তত ফিদেমাস্টার টাইটেল পেতাম। কিন্ত অন্যদিকে আমার অনেক ক্ষতি হয়ে যেতো। একদিকে চাকুরী তাছাড়া রয়েছে ডায়াবেটিস। তাই আমাকে অনেক বুঝে শুনে পা ফেলতে হয়। তবুও এ অবস্থা থেকে আমি দুটি দাবা ক্লাবেরও প্রতিষ্ঠাতা। চাকুরী, দাবা, সংসার সব নিয়ে মোটামুটি ভালো একটা মানে, সুনামে থাকতে পারলেই নিজেকে সুখি মনে করি।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add