for Add

দাবা প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রীকে ফিদে প্রেসিডেন্টের চিঠি

chessbd samratযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’কে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিদে) সভাপতি ও রাশিয়ার সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার আরকাদি দভোরকোভিচ একটি জরুরী বার্তা পাঠিয়েছেন।

মস্কো থেকে ৮ জুন প্রেরিত ওই চিঠিতে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের প্যাডে তিনি উল্লেখ করেন যে কোনো সমযের চেয়ে বাংলাদেশের দাবা এখন অনেক গতিশীল এবং এর সাংগঠনিক তৎপরতা বিশেষভাবে লক্ষ্যণীয়।

বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রতি সময়ে বাংলাদেশের দাবার এই জাগরণের পেছনে বাংলাদেশ দাবা ফেডারেশনের বর্তমান সভাপতি ড. বেনজীর আহমেদ এর বিশাল অবদানের কথা উল্লেখ করে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি আরকাদি দভোরকোভিচ বলেন, ড. বেনজীর আহমেদ সাউথ এশিয়ান চেস কাউন্সিল এর সভাপতি। তার নেতৃত্বে সাউথ এশিয়ার দাবাও গতিশীল হয়ে উঠছে। যা আন্তর্জাতিক দাবা ফেডারেশনের দৃষ্টিগোচর হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র কাছে পাঠানো ওই চিঠিতে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি আরকাদি দভোরকোভিচ আরো বলেন, দাবার স্বার্থে ড. বেনজীর আহমেদ’কে সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও বাংলাদেশের জন্য ভীষণভাবে প্রয়োজনবোধ করছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন।

সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ’কে একজন সফল সংগঠক হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি আরকাদি দভোরকোভিচ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র কাছে পাঠানো চিঠিতে আরো উল্লেখ করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশন একটি সক্রিয় ফেডারেশন। নবগঠিত গুরুত্বপূর্ণ দাবা সংগঠন সাউথ এশিয়ান চেস কাউন্সিলে ড. বেনজীর আহমেদ’কে প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার দাবা উন্নয়নে ড. বেনজীর আহমেদ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাকে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পদের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে অনুরোধ করেন।

উল্লেখ্য এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপখ্যাত দুবাই কাপ, সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান জোনাল দাবা ‌চ্যাম্পিয়নশিপের মতো প্রেস্টিজিয়াস আসরের আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে প্রথমবারের মতো ফিদে ট্রেইনার্স সেমিনার ও ফিদে আরবিটার্স ট্রেনিং এর আয়োজন করেও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। এমন কী তিনি সভাপতির দায়িত্ব নেবার পর থেকে জাতীয় পর্যায়ে নতুনত্ব এসেছে। দেশের বড় বড় প্রতিষ্ঠান দাবায় পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে। শুধু কী তাই! প্রাণঘাতি করোনাভাইরাসের এই সময়েও তিনি দু:স্থ, অস্বচ্ছল দাবাড়ু, সংগঠক, কোচ ও আরবিটারদের আর্থিক সহায়তা দিয়েছেন।

এমন কী বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ জাতিরপিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষেও বেশকিছু বড় মাপের গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছেন। যেখানে বিশ্বসেরা দাবাড়ুদের আনার চেষ্টা করছেন। কাজেই সাউথ এশিয়ান ও বাংলাদেশের দাবার স্বার্থেই ড. বেনজীর আহমেদ’কে ভীষণ প্রয়োজন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add