for Add

অনলাইনে জনপ্রিয় হয়ে উঠছে দাবা

abu hasanকরোনার তাল্ডবে তামাম বিশ্ব লন্ড-ভন্ড হয়ে গেছে। অর্থনীতির চাকা থেকে শুরু করে সবকিছু স্থবির হয়ে গেছে। খেলাধুলার জগতেও নেমে এসেছে স্থবিরতা। ক্রিকেট, ফুটবল, টেনিস থেকে শুরু করে অলিম্পিক গেমস সবকিছুই বন্ধ হয়ে গেছে।

কিন্ত করোনায় থমকে যায়নি চেকমেটের খেলা। স্বাভাবিক অবস্হায় অনেকেই অনলাইনে প্রতিপক্ষ খেলোয়াড় বা কম্পিউটারের সাথে দাবা খেলে থাকেন।

তবে ‘করোনা যুগে’ অনলাইনে দাবা খেলার জগতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কিংবদন্তি ম্যাগনাস কার্লসেন ২৫০ হাজার ডলার প্রাইজমানির একটি টুর্নামেন্টের উদ্যোগ নিয়ে অনলাইন দাবা প্রতিযোগিতাকে জনপ্রিয়তা এনে দিয়েছেন।

১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেন স্বয়ং এক নম্বর সিডের হিসেবে অংশ নিচ্ছেন। নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন গত এক দশক ধরে বিশ্ব দাবার শিরোপা তার দখলে রেখে জীবন্ত কিংবদন্তিতে পরিনত হয়ে আছেন।

লন্ডনে আমি দুটি চেস ক্লাবের সদস্য। একটি হচ্ছে আমার স্হানীয় ক্লাব আক্সব্রিজ চেস ক্লাব। অপরটি হচ্ছে ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন (বিবি সি এ)। এই চেস ক্লাবটি বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এ অবস্হিত এবং আমরা প্রবাসী বাঙালি দাবা খেলোয়াড়রাই গঠন করেছি। তবে এখন এই ওপেন দাবা ক্লাবের অধিকাংশ সদস্যই সাদাকালোসহ বিভিন্ন জাতিসত্বার দাবাড়ু। দুজন ফিদে মাস্টারসহ বেশ কয়েকজন চৌকস দাবাড়ু এখন বিবিসিএ এর সদস্য।

আক্সব্রিজ চেস ক্লাবে প্রতি বুধবার সন্ধ্যায় এবং বিবিসিএ ক্লাবে প্রতি রোববার বিকেলে দাবা খেলতাম নিয়মিতভাবে। মজার ব্যাপার হচ্ছে, লক ডাউনের মধ্যেও আমার এই দুটি চেস ক্লাবেই আগের মতো বুধবার এবং রোববার দাবা খেলা হচ্ছে। তবে ঘরে বসে ‘করোনা বন্দি’ হয়েই অনলাইনে ক্লাব সদস্যদের সাথে দাবা খেলছি। আমাদের ক্লাব দুটিতে হচ্ছে অনলাইন টুর্নামেন্ট। এগুলোতে অংশ নিচ্ছ ২০/২৫ জন সদস্য।

মজার ব্যাপার হচ্ছে টুর্নামেন্ট শুরুর ১০ সেকেন্ড আগে ক্রিকেট ম্যাচের মত শুরু ছয় আনুষ্ঠানিক কাউন্ট ডাউন। আর প্রতিযোগিতা শেষে মিউজিকের সাথে স্ক্রিনে চলে আসে বিজয়ীদের তালিকা।করোনা ষুগে শুধু কি ক্লাবের সদস্যদের সাথে দাবা খেলছি? আক্সব্রিজ চেস ক্লাব 4NCL এ অংশ নিচ্ছে। ব্রিটেনের চার জাতি (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যানড) চেস লিগে চার সদস্য বিশিষ্ট ১৭২টি টীম অংশ নিচ্ছে। ৪৫ মিনিট প্লাস ১৫ সেকেন্ড টাইম কন্ট্রোলের এই অনলাইন চেস লিগ শুরু হয়েছে ৭ এপ্রিল। ১৪ এপ্রিল আমার প্রথম ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এবং আজ ২৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচটি খেলব।

তাই কেউ ফোন করে কুশল বিনিময় করেই যখন জানতে চান করোনা বন্দি হয়ে সময় কাটাচ্ছি কি করে? তখন আমি তাদেরকে বিনয়ের সাথে বলি, ২৪ ঘন্টার সাথে প্রতিদিন অন্তত আরও কয়েক ঘন্টা যোগ হলে আরও ভালো হতো।

তার মানে হচ্ছে, সকালে ঘুম থেকে উঠার তাড়া নেই। আবার রাতেও ঘুমুতে যাওয়ার তাড়া নেই। অন্যদিকে দিবানিদ্রার বেলায়ও নেই কোন বাঁধা নিষেধ। আর অনলাইনে দাবা খেলা যায় ইচ্ছে মতো।

লেখক : লন্ডন প্রবাসী প্রবীণ সাংবাদিক

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add