for Add

প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবা

জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন

chess

প্রাইম ব্যাংক ১৯তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। জিয়া ৯ খেলায় পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী রানার-আপ হয়েছেন। সাত পয়েন্ট করে অর্জন করেন ৫জন খেলায়াড়। টাই-ব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর মোঃ শরীফ হোসেন তৃতীয়, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ, বাংলাদেশ নৌবাহিনীর এস,এম, স্মরন পঞ্চম, সোনারগাঁও চেস ক্লাবের মোঃ শরীয়ত উল্লাহ ষষ্ঠ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মো. মাসুম হোসেন সপ্তম স্থান লাভ করেন। শেষ রাউন্ডের খেলায় জিয়া শরীফকে, শাকিল রাশেদুলকে, মাসুম সিয়ামকে, শরীয়ত উতেনকে, স্মরন গিয়াসউদ্দিন মিঠুকে, দেলোয়ার ফিরোজকে, শফিক শিপলুকে পরাজিত করেন। সোহেল ইমনের সাথে ড্র করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে অষ্টম হতে দ্বাদশ স্থান লাভ করেন যথাক্রমে- শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, তিতাস ক্লাবের শফিক আহমেদ, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, সোনালী ব্যাংকের মো. আবজিদ রহমান ও শিশু একাডেমির দেলোয়ার হোসেন।

আজ(বৃহস্পতিবার) বিকালে সাবেক রাস্ট্রদূত এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সভাপতি মোহাম্মদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা। লিওনাইন চেস ক্লাবের নির্বাহী সদস্য সালাউদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিওনাইন চেস ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন জিম্মু এবং প্রতিযোগিতার প্রধান বিচারক মো. হারুন অর রশিদ।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৩৯জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add