for Add

দাবায় পরাশক্তি হওয়ার লক্ষ্য

chess
আগামী চার বছরে আন্তর্জাতিক দাবা অঙ্গনে পরাশক্তি হতে চায় বাংলাদেশ। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার) আজ (মঙ্গলবার) এ লক্ষ্যের কথা বলেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে অনুষ্ঠিত সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি নবনির্বাচিত কমিটিকে সেভাবে পরিকল্পনা তৈরী করতে বলেছেন। বেনজীর আহমেদ বলেন,‘কিছুদিন আগে দাবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি এসেছে। এ কমিটির মেয়াদ ৪ বছর। সবাইকে দাবার উন্নয়নে কাজ করতে হবে। আমাদের প্রমান করতে হবে দাবায় সবাই কিছু দিতেই এসেছি, নিতে নয়। আমরা এখনো নতুন কমিটি আনুষ্ঠানিক সভা করিনি। সহসাই সভা হবে। সেখানে পরিকল্পনা তৈরী করবো চার বছর পর বাংলাদেশের দাবাকে আমরা কোন পর্যায়ে দেখতে চাই। আমরা চাই আন্তর্জাতিক অঙ্গনে পরাশক্তি হয়ে উঠুক বাংলাদেশ।’ তিনি রেটিং দাবার পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেককে ধন্যবাদ জানান।

chess.jpg-2
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানী সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মোঃ রুহুল সাইফ। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি গাজী সাইফুল তারেক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও টুর্নামেন্ট কমিটির সচিব মো. মনিরুজ্জামান পলাশ। বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৯ খেলায় ৮.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৮ পয়েন্ট পেয়ে রানার-আপ হয়েছেন। সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান লাভ করেন।

চ্যাম্পিয়ন রাজীব এক লক্ষ টাকা, রানার-আপ রাকিব পঁচাত্তর হাজার টাকা, জিয়া ও মোস্তাফা পঁয়ত্রিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার লাভ করেন। বিভিন্ন ক্যাটাগরিসহ মোট ৬৫জন খেলোয়াড় এ ইভেন্টে মাট পাঁচ লক্ষ টাকার অর্থ পুরস্কার লাভ করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে রেকর্ড সংখ্যক ২১৪ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন, যার মধ্যে ২জন ভারতীয় খেলোয়াড়ও ছিলেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add