for Add

আন্তর্জাতিক রেটিং দাবা

রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন

Razib
সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। রাজীব ৯ খেলায় ৮.৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। আজ (সোমবার) অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডে রাজীব পরাজিত করেন হাসান মেমোরিয়াল চেসের সাইফুল ইসলাম চৌধুরীকে। ৮ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান লাভ করেন।

৭ পয়েন্ট করে নিয়ে পঞ্চম হতে ত্রয়োদশ স্থান লাভ করেছেন যথাক্রমে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, তিতাস ক্লাবের শফিক আহমেদ, শেখ রাসেল মেমোরিয়াল চেস ক্লাবের সোহেল চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর ইকরামুল হক সিয়াম, ক্যাসপারভ চেস ক্লাবের রেজাউল ইসলাম বাবু, বাংলাদেশ নৌবাহিনীর মাহতাবউদ্দিন আহমেদ ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীন, শেখ রাসেল মেমোরিয়াল চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

মহিলাদের মধ্যে ৫.৫ পয়েন্ট পেয়ে আফরিন জাহান মুনিয়া প্রথম হন। নবম রাউন্ডের খেলায় রাকিব জিয়ার সাথে ড্র করেন। মোস্তফা ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, সাইফ উদ্দীন জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে, সোহেল মতিউর রহমান মামুনকে, শফিক মোঃ মুজিবুর রহমানকে, মাহতাব আনিসুজ্জামান মল্লিককে ও বাবু সিদ্দিীকুর রহমানকে পরাজিত করেন। গোলাম সারোয়ার ফিদে মাস্টার তৈয়বুর রহমানের সাথে এবং ফয়সাল হোসেন ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেকের সাথে ড্র করেন।

আগামীকাল(মঙ্গলবার) বিকাল ৪ টায় জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে পুরস্কার বিতরনী অনুষ্ঠন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল সাইফ। সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা। রেকর্ড সংখ্যক ২১৪ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে ২ জন ভারতীয় খেলোয়াড় ছিলেন।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add