for Add

লেস্টারের সেই ভার্ডির গল্প

Vardi-1লেস্টার সিটির শিরোপা তার হাত ধরেই। অথচ তিনি কিন্তু কোন বিখ্যাত কেউ নন। ইতিহাসের পাতায় তারকা ফুটবলারদের পারফরম্যান্স হিসেব করলে এই মৌসুমের আগে তার নাম খুঁজেও পাওয়া যাবে না। এর আগে বড় কোন ক্লাবেও খেলেননি তিনি। অথচ ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড টানা ১১ ম্যাচে গোল করে তিনি পাল্টে দিয়েছেন ইতিহাস, রূপকথা রচনা করেছে লেস্টার। দু ম্যাচ হাতে রেখেই দলকে এনে দিয়েছেন বহু আরাধ্য সেই শিরোপা। সবমিলিয়ে ২২ গোল করে ফুটবল রাইটার্স এসোসিয়েশন-এর বর্ষসেরা ফুটবলার  নির্বাচিত হয়েছেন তিনি।

দ্য ফক্সেস-এর শিরোপা জয়ে সবার আগে ভার্ডির প্রশংশায় পঞ্চমুখ হয়েছে সবাই। ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম নেওয়া ২৯ বছর বয়েসী এই ফুটবলার স্ট্রাইকার ও উইঙ্গার দু’পজিশনেই মাতিয়েছেন মাঠ।

ভার্ডির শুরুটা স্টকসব্রিজ পার্কে দলে। ১৬ বছর বয়সে ২০০৩ সালে সেখানে যোগ দেওয়ার পর ২০০৭ সালে স্টকসব্রিজের সিনিয়র দলে খেলার সুযোগ পান তিনি। ২০১০ সালে যোগ দেন নর্দান প্রিমিয়ার লিগের দল হেইলফ্যাক্স টাউনে। সেবার অভিষেক মৌসুমে ২৬ গোল করে ‘প্লেয়ার্স বর্ষসেরা খেলোয়াড়’ পুরস্কার তার আগমনী বার্তা দেন পৃথিবীকে।

Vardi-2কনফারেন্স প্রিমিয়ার লিগের দল ফ্লিটউড টাউনে যোগ দেন তিনি ২০১১ সালের আগস্টে। কিন্তু তার ট্রান্সফার ফি জানা হয়নি তার। সাফল্যের সাক্ষর রেখেছেন এখানেও। নতুন দলের হয়ে প্রথম মৌসুমেই ৩১ গোল করে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। চ্যাম্পিয়ন হয় তার দল।

২০১২ সালে ভার্ডির সঙ্গে চুক্তি করে ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের দল লেস্টার সিটি। আনুষ্ঠানিকভাবে তার প্রতিভার কদর দেয় লেস্টার, নন লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ ভিন্ন অন্য লিগ) রেকর্ড পরিমাণ মূল্য এক মিলিয়ন পাউন্ডে তার সঙ্গে চুক্তি করা তারা। ২০১৪ সালে ভার্ডির অবদানে চ্যাম্পিয়নশিপ জিতে নেয় লেস্টার। আর তারপর ২০১৬ সালে সেই অখ্যাত তারকা ভার্ডির পা ছুঁয়ে আসে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।

দ্য ফক্সদেরকে শিরোপা এনে দিতে বড় অবদান রাখা জেম ভার্ডি ফুটবল রাইটার্স এসোসিয়েশন-এর বর্ষসেরা ফুটবলার  পুরস্কার পেয়েছেন। ইংল্যান্ডের জাতীয় দলের তারকা ভার্ডি সতীর্থ রিয়াদ মাহরেজ, টটেনহ্যামের হ্যারি কেন ও ম্যানচেস্টার সিটির সার্জিও অ্যাগুয়েরাকে পেছনে ফেলে পাওয়া তার পুরস্কার নিঃসন্দেহে তাকে করেছে গর্বিত ও আনন্দিত। উচ্ছ্বাসটুকু প্রকাশ করেছেন এভাবে, ‘এমন একটি মর্যাদাবান পুরস্কার পাওয়া এবং যারা আগে এই পুরস্কার পেয়েছেন অবিশ্বাস্য সেই খেলোয়াড়দের তালিকায় নিজের নাম যুক্ত হওয়া সত্যিই অতি সম্মানের।আমাকে যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ।ধন্যবাদ আমার সতীর্থদেরও। তাদের সহায়তা না পেলে এই পুরস্কার আমি অর্জন করতে পারতাম না।’

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add