for Add

ইংলিশ প্রিমিয়ার লিগ

অপেক্ষা বাড়ল লেস্টার সিটির

Leicester-City
না, ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটিকে শিরোপা উৎসবটা করতে দিল না ম্যানচেস্টার ইউনাইটেড। জিতলেই শিরোপা-লেস্টার সিটি তাই উজ্জীবিত হয়েই খেলতে এসেছিল ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু ম্যাচটা ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টারের শিরোপা উৎসবের অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছে!
হ্যাঁ, লেস্টারের অপেক্ষাটাই বেড়েছে কেবল! কারণ, এই ড্রয়ের পরও শিরোপা দৌড়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী টটেনহামের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে লেস্টার। বাকি দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই ক্লাব ইতিহাসে প্রথম বারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উৎসবে মেতে উঠবে লেস্টার। ইতিহাসের ষষ্ঠ ক্লাব হিসেবে শিরোপা উৎসবের উপলক্ষ্য পেয়ে যেতে পারে মাঠে না নেমেও। আগামীকাল (সোমবার) চেলসির মাঠে গিয়ে টটেনহাম পয়েন্ট খোয়ালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লেস্টার।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আগের ১৯ সাক্ষাতের ১২টিতে হারের বিপরীতে জয় মাত্র দুই ম্যাচে। ওল্ড ট্রাফোর্ডে আগের ম্যাচের ৬ হারের পাশে জয় একটিতে। ইতিহাস পুরোপুরিই লেস্টারের বিপক্ষে ছিল। তবে আগের লেস্টারের সঙ্গে ক্লদিও রানিয়ারির এবারের লেস্টারের পার্থক্য আকাশ-পাতাল। তাছাড়া আজ (রবিবার) লেস্টারের সঙ্গী ছিল ‘জিতলেই শিরোপা’ উজ্জীবণী মন্ত্রও। রানিয়ারির শিষ্যরা জিততে পারেনি বটে; তবে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে মহামূল্যবান একটা পয়েন্ট নিয়ে ফেরাটাও লেস্টারের জন্য বিশাল কিছু।
ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা-স্বপ্ন ভেস্তে গেছে অনেক আগেই। ১৩ বারের চ্যাম্পিয়ন দলটির সেরা চারে থেকে লিগ শেষ করতে পারার সম্ভাবনার সামনেও বড় প্রশ্নবোধক চিহ্ন। লেস্টারের শিরোপা হাতছানীর ম্যাচটা তাই লুই ফন গলের দলের জন্য জন্য ছিল সেরা চারের লড়াইয়ে টিকে থাকার ম্যাচ। সেই লক্ষ্যে ম্যাচের ৮ মিনিটে এগিয়েও যায় ইউনাইটেড। দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ফরাসি স্ট্রাইকার অন্থোনিও মার্শাল। কিন্তু ৯ মিনিট পরই শিরোপার ডাক শুনতে থাকা লেস্টারকে ম্যাচে ফেরান ওয়েস মরগান (১-১)। ম্যাচের বাকি সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add