for Add

এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

তাজিকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

bangladeshস্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তানের রাজধানী দুশানবে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথমার্ধেই স্বাগতিকদের বিপক্ষে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে গোলাম রব্বানী ছোটনের দল।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন তহুরা। এর তিন মিনিট পরেই আনুচিং গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের রেশ কাটতে না কাটতে ১১ মিনিটেই আবার তহুরার গোল। তার ঠিক দু মিনিট পরেই আনুচিং গোল করলে মাত্র ১৩ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন মনিকা চাকমা।

প্রধমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের মাঠে ছড়ি ঘোরায় বাংলাদেশের মেয়েরা। ৪৪ মিনিটে মনিকা চাকমা দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন। ৫৭ মিনিটে আরো এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মনিকা। গোল করায় পিছিয়ে ছিলেন না আরেক ফুটবলার আঁখিও। দ্বিতীয়ার্ধে তাজিক মেয়েরা একটি গোল শোধ দিলে সেটি কেবল সান্ত্বনা হয়েই থাকে তাদের জন্য। ৬১ মিনিটে ব্যবধান ৮-১ হয়। বাকি ছিল তহুরা এবং আনুচিংয়ের হ্যাটট্রিক। আনুচিং না পারলেও তহুরা ঠিকই পেরেছেন। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গোল করে বাংলাদেশকে এনে দেন ৯-১ গোলের বিশাল জয়। এতে টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ এবং নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে ওঠে কোচ গোলাম রাব্বানী ছোটনের  দল। গত বছর এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ভুটানের জালে দিয়েছিল ১৬ গোল। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও। গত বছরের এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

 

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add