for Add

মূল পর্বেও থাকুক এই ছন্দ

Bangladesh
শত শত ক্রোশ দূরে ধর্মশালার আকাশে মেঘ, অথচ সেই মেঘ কিনা গ্রাস করে নিচ্ছে ৫৬ হাজার বর্গ মাইলের ব-দ্বীপকে। প্রকৃতিতে বসন্তের খেলা; কিন্তু ১৬ কোটি মানুষের হৃদয় ভরে আছে বিষন্নতায়। হবে না? এক ঝাঁক দামাল ছেলে, যাদের হাতে এদেশের সার্বজনীন স্বপ্নের রং তুলি, সেই তাদের শত্রু হয়ে যে আটকে রাখছে বৃষ্টি। এমন হলে লাল-সবুজের দেশে বসন্ত বহে কি করে? কাল সন্ধ্যা পর্যন্ত তাই বসন্তের অবগাহনে মেতে ওঠার রসদ ছিল না কারও। ছন্দময় কবিও কি তখন হয়ে পড়েছিলেন ছন্দহীন?

হতেও পারে। কিন্তু তারও কিছু পরে প্রায় মধ্য রাতে ছন্দে ছন্দে ভরে গেল পুরো দেশ। গোলাপী গ্রীপের ব্যাটে ধর্মশালার মাঠে কি এক পরশ বুলিয়ে দিলেন তামিম ইকবাল, সাথে সাথে কবি বনে গেলেন সবাই। স্বপ্নবাজ কবির কত রঙ্গিন ঘুড়িই তো ওড়ে তার মনের আকাশে। কিন্তু কাল (রবিবার) রাতে সবার এই কবি হয়ে ওঠার মাহাত্ম্য অন্য রকম। যেখানে স্বপ্নের আকাশকে বড় করার উপলক্ষ্য আছে বটেই, তবে তারচেয়েও বড় কথা ব্যঘ্রশাবকরা শত্রুমুক্ত (পড়ুন বৃষ্টি) হয়েছে, মূল পর্বে খেলার শঙ্কা দূর হয়েছে।

Tamim-Iqbal--5

হিমালয়ের কোল ঘেঁষা ধর্মশালার মাঠে বসে মাশরাফির কী এই ক’দিন মনে পড়ছিল রবীন্দ্রনাথের সেই কবিতা,‘গগনে গর্জে মেঘ ঘন বরষা/পাড়েতে একলা বসে নাহি ভরসা’। কবি গুরুর এই চরন দুটি ধর্মশালায় একেবারে সমার্থক হয়ে উঠেছিল মাশরাফিদের জন্য। এশিয়া কাপের ফাইনালে খেলে টি-টোয়েন্টির ভয়কে জয় করে যেখানে বিশ্বকাপে পাড়ি জমিয়েছেন তারা, সেখানে বসন্ত লগনেও ঘনবর্ষার মত বৃষ্টি এসে যে বড় বাগড়া করে যাচ্ছে। আইসিসির কি এক অদ্ভুত নিয়মের ফাঁদে পড়ে এশিয়া কাপের রানার্সআপ হয়েও যেখানে খেলতে হচ্ছে বাছাইপর্ব, সেখানে টাইগাররা প্রতিপক্ষ নিয়ে চিন্তা করবে কি; উল্টো তাড়িয়ে বেড়াচ্ছে বৃষ্টির শঙ্কা। প্রথম ম্যাচে হল্যান্ডকে হারিয়ে শুরুটা ভালো হলেও আইরিশদের বিপক্ষে ম্যাচে বৃষ্টি ছিনিয়ে নেয় এক পয়েন্ট। ওমান ম্যাচটা তখন এমন হয়ে দাঁড়ালো যে- জিতলে তো হলোই, ম্যাচ বৃষ্টিতে পুরো ভেস্তে গেলেও ভয় নেই (নেট রান রেটে এগিয়ে থাকায় মূল পর্বে চলে যেত বাংলাদেশ), কিন্তু হারলেই বিপদ। ওমানের মত নব্য ত্রিকেট খেলুড়ে দেশের বিরুদ্ধে হারের তেমন শঙ্কা ছিল না, ভয় যেটি ছিল- যেন কার্টেল ওভারের ম্যাচ না হয়। এমন হলে যে দু’দলের শক্তির ব্যবধান কমে আসবে, জয়-পরাজয়ের ছবি উল্টো হয়ে যেতে পারে তখন। প্রকৃতিকে ধন্যবাদ দেয়া যেতে পারে যে অন্তত বংলাদেশের ইনিংসটা পুরোই হলো। যাতে তৃপ্তির আনন্দে মাতার রসদ থাকলো অনেক।

sakib-and-mushfiq

এক তামিম ইকবালই হয়ে গেলেন প্রত্যেক কবিতার মূল নায়ক। টি-টোয়েন্টিতে বাংলাদেশী ব্যাটসম্যানদের সেঞ্চুরির খরা ঘোচালেন। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে ছুঁয়ে ফেললেন হাজার রানের মাইল ফলক। তিন সংস্করনে ক্রিকেটেই বাংলাদেশী ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের তালিকায় নিজেকে তুলে আনলেন। ওমানের বিপক্ষে ম্যাচটি এমন রঙ্গিন করে কি নিজেও ভাবতে পেরেছিলেন তামিম?
বাংলাদেশী দর্শকরাও পারেননি। ধর্মশালায় যেখানে বৃষ্টি দিয়ে দিনের শুরু সেখানে সবার প্রার্থনা ছিল একটাই ভালোয় ভালোয় টাইগাররা মূল পর্বে উঠুক। টাইগাররা মূল পর্বে উঠেছে সঙ্গে বাড়িয়ে দিয়েছে স্বপ্নের পরিধি। স্বপ্নরা তো আসলে এমন-ই। একটা স্বপ্ন পূরন হবে, আরেকটা স্বপ্ন মাথা চাড়া দেবে। সেই স্বপ্ন পূরন হতেই আরেকটা স্বপ্ন আকাশ ছোঁবে। বাংলাদেশের স্বপ্ন আপাতত আকাশ ছোঁয়া নয়, স্বপ্ন শুধুই মূল পর্বে ভালো খেলা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড। ১৬ মার্চ কলকাতায় শুরু হবে মাশরাফি বাহিনীর নতুন মিশন। যেদিন প্রতিপক্ষ সদ্য সমাপ্ত এশিয়া কাপে হারের বেদনায় পুড়ে ছাই হওয়া পাকিস্তান। ওপার বাংলার ইডেনে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি এবং টানা পাঁচ ম্যাচ (৩টি ওয়ানডে) জয়ের সুখ স্মৃতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচ জিতে মূল পর্বে নিজেদের শুরুটা ভালো করতে চায় টাইগাররা।

taskin

স্বপ্নের মতো করেই শুরু হোক ইডেনে-এমনটাই চাইবে সবাই। পাকিস্তান কোচ ওয়াকার ইউনূস তো আগেই টাইগারদের নিয়ে নিজের ভাবনার কথা বলে দিয়েছেন। কলকাতার ম্যাচ নিয়েই যে তিনি বেশি চিন্তিত সেটি জানিয়ে দিয়েছেন ভারতে পা রেখেই। বলবেনই তো। মাশরাফিরা তো আর কম ভোগাচ্ছে না তাকে!

২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মূল পর্বে নিজের চতুর্থ ম্যাচ খেলতে আবারও কলকাতায় ফেরার আগে ব্যাঙ্গালুরুতে কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। যেখানে ২১ মার্চ প্রতিপক্ষ হয়ে আসবে অস্ট্রেলিয়া এবং ২৩ মার্চ স্বাগতিক ভারত। বর্তমান সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচের দ্বৈরথ যে পর্যায়ে পৌছেছে তাতে বেঙ্গালুরুতে উত্তেজনার পারদ কোথায় পৌঁছায় কে জানে। আর তারে আগে কলকাতায় নিজেদের শুরুটা যদি হয় পাকিস্তানকে হারিয়ে?
সময়ই পথ দেখাবে এত সব স্বপ্নের। তার আগে শুধু চাওয়া থাক মূল পর্বে ফের ‘গর্জে উঠুক বাংলাদেশ’। বিগত দিনগুলো বাংলাদেশ যে ছন্দময় ক্রিকেট খেলেছে তা অব্যাহত থাকুক টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বেও।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add