for Add

মেসিকে ছাড়াই জয় অব্যাহত আর্জেন্টিনার

argentinaনিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের দর্শকরা আবারও হতাশ হলেন। নিউ সার্জিতে মেটলিংক স্টেডিয়ামে দর্শকরা এসেছিল লিওনেল মেসির খেলা দেখতে। কিন্তু ইনজুরির কারনে মঙ্গলবার রাতেও মাঠে নামতে পারলেন না তিনি। তবে হতাশ হয়নি আর্জেন্টিনার সমর্থকরা। মেসি না থাকলেও ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা।

স্প্যানিশ লা লিগায় এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের দিনই পায়ে আঘাত পেয়েছিলেন মেসি। যে কারণে দলের সাথে থাকলেও ওয়াশিংটনে এল সালভাদরের বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারেননি বার্সেলোনা তারকা।

মেসি অনুপস্থিত। সুতরাং নিজেকে চেনানোর দারুন সুযোগ। এ সুযোগটা হাতছাড়া করলেন না হ্যাভিয়ের পাস্তোরে। মূলতঃ পিএসজির এই তারকার গোলেই ইকুয়েডর জয় হলো লা আলবিসেলেস্তেদের। জাতীয় দলের হয়ে এটাই পাস্তোরের প্রথম গোল। শুধু নিজে গোলই করেননি, অপর গোলেও ছিল তার বড় অবদান।

এল সালভাদরের বিপক্ষে যে দল খেলিয়েছিলেন কোচ মার্টিনো, ইকুয়েডরের বিপক্ষে সেই দলে ব্যাপক পরিবর্তন। অন্তত ১০টি পরিবর্তন আনেন তিনি। অপরদিকে আন্তোনিও ভ্যালেন্সিয়া, আরতুরো মিনা এবং জেফারসন মন্তেরোকে বাদ দিয়ে একাদশ সাজান ইকুয়েডর কোচ।

খেলার ৮ম মিনিটেই গোলের সূচনা করেন আরেক আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে পাস্তোরে বল দেন আগুয়েরোকে। ৬ গজ দুর থেকে সেই বলকেই হেড করে ইকুয়েডরের জালে জড়ান আগুয়েরো।

তবে বেশিক্ষণ লাগেনি ইকুয়েডরের গোলটি শোধ করতে। ২৪ মিনিটে মিলার বোলানোসের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ওয়াল্টার আইয়োভার পাস থেকে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত এক শট নেন মিলার।

১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধ শুরুর ১৩ মিনিট পর আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন হ্যাভিয়ের পাস্তোরে। লুকাস বিগলিয়ার পাস থেকে বক্সের মাঝ অংশ থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে গোলটি করেন পাস্তোরে।

সব সংবাদ

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add