for Add

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের চোখ এখন ২০২৬ বিশ্বকাপে। উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা) মাটিতে হতে যাওয়া ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে নিজের স্বপ্ন, মানসিকতা এবং ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা স্ট্রাইকার।

বিশ্বকাপে শেষবার কাতার ২০২২ আসরে ইংল্যান্ডের বিদায় এখনও তাড়িয়ে বেড়ায় কেইনকে। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৮৪ মিনিটে পেনাল্টি মিস করে দলের ২-১ গোলের হারের অন্যতম কারণ হয়েছিলেন তিনি। ম্যাচে গোল করলে সমতায় ফিরতে পারতো ইংল্যান্ড; কিন্তু সেই হতাশা তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত করেছে বলে জানিয়েছেন কেইন।

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগতভাবে সেটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল। ওই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়েছে এবং আমি সেটা পেরেছি। শেষ পর্যন্ত আমার মনে হয়, ওই অভিজ্ঞতা আমাকে আরও ভালো খেলোয়াড় বানিয়েছে।’

কাতার বিশ্বকাপের পর থেকেই যেন নতুন রূপে দেখা গেছে কেইনকে। বিশ্বকাপের মাত্র তিনমাস পরই ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে গোল করে ওয়েইন রুনির ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে দেন তিনি। ৫৪তম গোল করে ইতিহাস গড়া সেই কেইন এরপর আরও ২৪ গোল যোগ করেছেন নিজের নামের পাশে।

শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই স্ট্রাইকার। বায়ার্ন মিউনিখের হয়ে গোলের পর গোল করে যাচ্ছেন তিনি। চলতি মৌসুমে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের জার্সিতে ৫০টির বেশি গোল করেছেন হ্যারি কেইন।

সব মিলিয়ে আত্মবিশ্বাসে ভরপুর অবস্থায় বিশ্বকাপে যেতে চান ইংল্যান্ড অধিনায়ক। তার বিশ্বাস, এবারের বিশ্বকাপে ইংল্যান্ড শিরোপা জয়ের সামর্থ্য রাখে। ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা, আর সেই স্বপ্নপূরণের নেতৃত্ব দিতে প্রস্তুত কেইন।

বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে কেইন বলেন, ‘ছোটবেলা থেকেই এই মঞ্চে খেলার স্বপ্ন দেখেছি। অনেক সময় বিশ্বকাপে এসে খেলোয়াড়রা পরিস্থিতিকে ভয় পায় কিংবা ব্যর্থতার ভয় কাজ করে। কিন্তু এটাই তো জীবনের অংশ।’

তিনি আরও বলেন, ‘আমরা এটার জন্যই বাঁচি। প্রতিদিন অনুশীলন করি, মাঠে নামি, যেন এই মঞ্চে নিজেদের মেলে ধরতে পারি। ক্যারিয়ার খুব ছোট। জীবনে খুব বেশি বড় টুর্নামেন্ট খেলার সুযোগ আসে না। তাহলে ভয় নিয়ে সময় নষ্ট কেন? মাঠে গিয়ে নিজেকে প্রকাশ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তরুণ ফুটবলারদের পাশে থাকার কথাও বলেছেন কেইন। তার মতে, অভিজ্ঞ খেলোয়াড়দের দায়িত্ব হলো নতুনদের চাপমুক্ত রাখা এবং আত্মবিশ্বাস জোগানো।

ইংল্যান্ডের অধিনায়কের বিশ্বাস, ভয়কে জয় করেই বিশ্বমঞ্চে সফল হওয়া সম্ভব। আর সেই বিশ্বাস নিয়েই ২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন হ্যারি কেইন।

সব সংবাদ

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add