for Add

রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে?

ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি- দুজনের মধ্যকার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এবার লড়াইটা এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা নিয়ে। কে আগে পৌঁছাবেন এই অবিশ্বাস্য উচ্চতায়- তা নিয়েই জমে উঠেছে নতুন বিতর্ক, নতুন লড়াই।

সম্প্রতি দু’জনেই নিজেদের ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে গোলসংখ্যা আরও বাড়িয়ে নিয়েছেন। ফলে বহু প্রতীক্ষিত ১,০০০ গোলের লক্ষ্য এখন দু’জনের ক্ষেত্রেই আর কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা।

গত শনিবার (১৮ এপ্রিল) ইন্টার মিয়ামির হয়ে অ্যাওয়ে ম্যাচে কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে রদ্রিগো ডি পল-এর পাস থেকে দারুণ এক ক্রস শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ‘লিও’। এ জয়টি ছিল টানা দুই ড্রয়ের পর দলের প্রথম জয় এবং নতুন কোচ গুইলয়ার্মো হোয়সের অধীনে প্রথম সাফল্য।

এ ম্যাচের পর মেসির মোট ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯০৫-এ। এর মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২ গোল, পিএসজির হয়ে ৩২ এবং ইন্টার মিয়ামির হয়ে ইতোমধ্যেই ৮৫ গোল করে ফেলেছেন। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে করেছেন ১১৬ গোল।

অন্যদিকে আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো রোববার (১৯ এপ্রিল) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু-এর কোয়ার্টার ফাইনালে আল ওয়াসলের বিপক্ষে ৪-০ গোলের জয়ে একটি গুরুত্বপূর্ণ গোল করেন। ম্যাচের ১১ মিনিটে সতীর্থ সুলতান আল ঘানাম বউসালের নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। পরে ৬৮ মিনিটে তাকে বদলি করা হয় আবদুল্লাহ আল হামদানের সঙ্গে।

এ গোলের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা পৌঁছেছে ৯৬৯-এ, অর্থাৎ ১,০০০ গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৩১ গোল দূরে। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫১, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১, স্পোর্টিং সিপির হয়ে ৫ এবং আল নাসরের হয়ে ইতোমধ্যেই ১২৪ গোল করেছেন তিনি। এছাড়া পর্তুগাল জাতীয় ফুটবল দলের হয়ে তার গোলসংখ্যা ১৪৩টি।

অর্থাৎ, এই মুহূর্তে গোলের দৌড়ে রোনালদো এগিয়ে- ৯৬৯ গোল নিয়ে, যেখানে মেসির সংগ্রহ ৯০৫। ব্যবধান ৬৪ গোল হলেও মেসিও থেমে নেই, নিয়মিত গোল করে ব্যবধান কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে আল নাসর তাদের পরবর্তী সৌদি সৌদি প্রো লিগে ম্যাচে ২৯ এপ্রিল ঘরের মাঠে মুখোমুখি হবে আল আহলির। লিগের শীর্ষ লড়াইয়ে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ, যেখানে আল আহলি বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে লিওনেল মেসি ও তার দল ইন্টার মিয়ামি ২২ এপ্রিল রিয়াল সল্ট লেকের বিপক্ষে খেলবে আমেরিকান ফাস্ট ফিল্ডে। এরপর ২৫ এপ্রিল ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রিভোলিউশনের বিপক্ষে ম্যাচ দিয়ে এপ্রিল শেষ করবে তারা, যেখানে লক্ষ্য থাকবে মৌসুমের প্রথম হোম জয়।

ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তির এই গোলের দৌড় এখন নতুন মাত্রা পেয়েছে। সময়ই বলে দেবে- কে আগে ছুঁতে পারবেন সেই অবিশ্বাস্য ১,০০০ গোলের মাইলফলক।

সব সংবাদ

১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add