for Add
নিজস্ব প্রতিবেদক : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২৩:২৩:১৭

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটে অনুষ্ঠিত ২১তম বোর্ড সভা শেষে আজ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহি এ কথা জানান।
সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা বিসিবি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে।’
ফাহিম আরও জানান, এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়নি। কয়েক দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে।
কমিশন গঠনের দায়িত্ব বিসিবি সভাপতির উপর ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে ফাহিম বলেন, ‘ইতিমধ্যে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে এবং খুব শিগগিরই তিন সদস্যের একটি কমিশন চূড়ান্ত করা হবে।
আশা করছি, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি ঘোষণা করা হবে।’
আগামী তিন বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মার্কেটিং পার্টনার হিসেবে আইএমজিকে অনুমোদন দিয়েছে বোর্ড।
বিপিএলের ফলাফল পর্যালোচনা এবং এ বিষয়ে সুপারিশের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বোর্ড। যেখানে বিভিন্ন বিষয়ে সহায়তা আইনি সহায়তা দেবেন বিশেষজ্ঞরা।
জুলিয়ান উডের চুক্তি ৩ সেপ্টেম্বরের পর আর না বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রয়োজন হলে পরবর্তীতে আবার তাকে ফিরিয়ে আনা হবে।
For add
For add
For add
For add
for Add