for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ মে ২০২৫, বুধবার, ০:৩৭:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি (টিএফপি) স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিএফপি ১১তম ব্যাচ। ২৬ ও ২৭ মে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে।
৪টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফাইনালে উঠে ৮ম এবং ১১তম ব্যাচ। মঙ্গলবার ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান করে ৮ম ব্যাচ। জবাবে কোন উইকেট না হারিয়ে ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ১১তম ব্যাচ।
ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন ১১তম ব্যাচের মিজান মুনসি। টুর্নামেন্টের সর্বাধিক রান করে টুর্নামেন্টসেরা ও সেরা ব্যাটার নির্বাচিত হন মিজান মুনসি। ৮ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছে ৮ম ব্যাচের ইমন।

ফাইনাল শেষে ১১তম ব্যাচের অধিনায়ক মানজুর আরমানের হাতে ট্রফি তুলে দেন ক্লাবের সভাপতি আবু সুফিয়ান আকিব।
For add
For add
For add
For add
for Add