for Add

বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ

২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪) হয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেয়া হয় বিভিন্ন ডিসিপ্লিনের সেরাদের হাতে। জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার, নারী সাফ জয়ে অসমান্য অবদান রাখা ঋতু পর্ণা চাকমা দর্শকের ভোটে জিতেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪ পুরস্কার জয়ে মিরাজ পেছনে ফেলেন ঋতু পর্ণা চাকমা এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আরচার সাগর ইসলামকে। আর ঋতু পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪ জিতেছেন মিরাজ ও জাতীয় দলের পেইস সেনসেশন নাহিদ রানাকে পেছনে ফেলে।

দেশের ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ালেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার বিকেলে বসেছিল তারার হাট। ১৫টি ক্যাটিগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয় এই স্বীকৃতি।   

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূ্ইঁয়া এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এই আয়োজনের জন্য। এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ক্ষেত্রের খেলোয়াড়দের সাথে দেখা হয়, কথা হয়। এটা খুবই ভালো লাগে।’

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জয়ী ঋতু পর্ণা চাকমা ভুটান লিগে খেলতে যাওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিও বার্তায় বলেন, ‘আমাকে সম্মনিত করায় বিএসপিএকে আন্তরিক ধন্যবাদ। ভুটানের খেলার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। মিস করছি। এই পুরস্কার আমাকে আগামীতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘প্রথমেই বিএসপিএকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এমন একটা আয়োজনের জন্য। এটা সবার মধ্যে স্বপ্নের ও আশার সঞ্চার করবে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ক্রীড়াক্ষেত্রের পূনর্গঠন ও সংস্কার নিয়ে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ক্রীড়া বাজেটের বাজেটের যে স্বল্পতা আছে, আমরা সরকারকে অনুরোধ করেছি, ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেওয়ার।’

গেস্ট অব অনার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে বিএসপিএর সাথে আমরা ১২ বছর আছি। তারা যতদিন চাইবে, ততদিন আমরা বিএসপিএর সাথে থাকব। জেলা পর্যায়ে খেলাধুলা ঝিমিয়ে গেছে, এখানে উপদেষ্টা আছেন, তার কাছে আমার অনুরোধ থাকবে, তিনি যেন জেলার খেলাধুলার দিকে দৃষ্টি দিবেন। সবাই ভালো থাকবেন, ক্রীঙ্গণের সাথে থাকবেন।’’

২০২৪ সালের সেরা যারা:

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন – মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), রানার-আপ – ঋতু পর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আরচারি)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতু পর্ণা চাকমা (ফুটবল)। বর্ষসেরা ক্রিকেটার – মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার – ঋতু পর্ণা চাকমা, বর্ষসেরা আরচার – সাগর ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) – জহির রায়হান, উদীয়মান ক্রীড়াবিদ- নাহিদ রানা (ক্রিকেট), বর্ষসেরা দাবাড়ু – মনন রেজা নীড়, বর্ষসেরা দলগত সাফল্য – জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল, সক্রিয় সংস্থা- যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি, বর্ষসেরা কোচ – মওদুদুর রহমান শুভ (হকি), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব – বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি), বর্ষসেরা সংগঠক- মো. ইমরুল হাসান (সভাপতি বসুন্ধরা কিংস), বর্ষসেরা আম্পায়ার – শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত  ও বিশেষ সম্মাননা – হামিদুল ইসলাম (২০১০ এসএ গেমস সোনাজয়ী ভারোত্তোলক)।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add