for Add

গ্র্যান্ডমাস্টারদের পেছনে রেখে চ্যাম্পিয়ন সাকলাইন

গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিকমাস্টার ও ফিদেমাস্টারদের পেছনে ফেলে ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছেন। পাবনার ছেলে সাকলাইন ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। তবে একই পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান রানারআপ হয়েছেন। সাকলাইন ও জিয়ার পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ের বুশলজ কাট ওয়ান পদ্ধতিতে ৪৮.৫ স্কোর পেয়ে সাকলাইন চ্যাম্পিয়ন ও ৪৬.৫ স্কোর নিয়ে জিয়া রানারআপ হন।

এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় চতুর্থ, সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ সপ্তম ও বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ অষ্টম হয়েছেন।

অপরদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন নবম, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন দশম, শেখ রাসেল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান ১১তম, বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ১২তম ও আহনাফ রশিদ চৌধুরী ১৩তম হয়েছেন।

এছাড়া ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে তিতাস ক্লাবের অনত চৌধুরী ১৪তম এবং জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ১৫তম হয়েছেন।

তবে রেটিং ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে চট্টগ্রামের মো. রাব্বি সেলিম, মানহা’স ক্যাসেলের ফিদেমাস্টার সোহেল চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, কাজী মো. মাহবুব আফজাল, মো. আনোয়ার হোসেন দুলাল ও আরাবি জাবায়ের মাহমুদ। বিশেষ নারী পুরস্কার পেয়েছেন নুশরাত জাহান লিজা, সেরা ক্যাডেট নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সেরা ইয়ুথ স্বর্নাভো চৌধুরী এবং ৫০ উর্ধ্ব পুরস্কার পেয়েছেন তিতাস ক্লাবের ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দীন।

খেলা শেষে আজ ৫ জানুয়ারি শুক্রবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএসির সিনিয়র এক্সিকিউকিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

এর আগে আজ সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম বা শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদেমাস্টার মনন রেজা নীড়কে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন অনতা চৌধুরীকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ সুজনকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান মোহাম্মদ শফিকুল ইসলামকে, আহনাফ রশিদ চৌধুরী ফিরোজ আহমেদকে, স্বর্ণাভো চৌধুরী মো. মনিরুজ্জামান মাসুদকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী বেলাল হোসেনকে, মো. রাব্বি সেলিম মো. ফয়সাল ইউসুফকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক শিবু পোদ্দরকে, নুশরাত জাহান লিজা মো. সবুজুর রহমানকে, শেখ রাশেদুল হাসান মো. রবিউল হোসানকে এবং আরাবি জাবায়ের মাহমুদ দেওয়ান শহিদুল আমিনকে পরাজিত করেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add