for Add

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন মাহফুজুর রহমান রাব্বি। তার সহকারী হিসেবে থাকবেন আহরার আমিন।বাসস

সদ্য অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটিই বিশ্বকাপের জন্য নির্বাচিত করা হয়েছে। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেন নির্বাচক হান্নান সরকার। বিশ্বকাপের জন্য স্ট্যান্ডবাই খেলোয়াড়ও রাখা হয়েছে।

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। এবারের যুব বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলংকা। কিন্তু সরকারি হস্তক্ষেপের কারণে গত ১০ নভেম্বর আইসিসি শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করায় যুবাদের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টে মোট ১৬ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড, গ্রুপ- ‘সি’তে শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া এবং গ্রুপ- ‘ডি তে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।

২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২২ জানুয়ারি আয়ারল্যান্ড, এবং ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত হবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২ দল উত্তীর্ণ হবে সুপার সিক্সে। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্স পর্ব।

সুপার সিক্সের ১২ দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার সিক্সের দুই গ্রুপের সেরা চার দল সেমিফইনালে খেলবে। ১১ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে যুব বিশ্বকাপের।

এ নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকায় বসছে যুব বিশ্বকাপের আসর। ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওইবার দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ।

বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহঅধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add