for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ০:৪১:০৩

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে তারা
৪২-১৫ গোলে টিএইচটি লায়ন জামালপুরকে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে।
এদিকে পুরষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২-২৮ গোলে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। এ সময় আনসারের উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জিয়াউল হাসান, সহকারী পরিচালক রায়হানউদ্দিন ফকির, টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফেডারেশনের যুগ্মসম্পাদক সালাহউদ্দিন আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিজয় দিবস রাগবি প্রতিযোগিতার পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
পল্টন আউটার স্টেডিয়ামে আনসার ৬৮-০ পয়েন্টে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ও ১৪-৫ পয়েন্টে এসআর রাগবি ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে। নারী বিভাগে আনসার ৩৫-০ পয়েন্টে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ও ৮০-৫ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
For add
For add
For add
For add
for Add