for Add

পুঠিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। রোববার (৩০ জুলাই) বিকালে পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পুঠিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ এর সংসদ সদস্য মো. মনসুর রহমান এমপি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘আমার গ্রাম আমার শহর’- এর ভিশনকে সামনে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে রাজশাহীর প্রতিটি উপজেলায়ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নাগরিক সুবিধাকে একেবারে তৃণমূলে পর্যায়ে নিয়ে যেতে পর্যায়ক্রমে জেলা উপজেলা ও ইউনিয়নেও স্টেডিয়াম নির্মাণ এর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

এছাড়া বঙ্গবন্ধুর হাতে গড়া বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দুস্থ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ফাউন্ডেশনের সীডমানি ছিল ১৭ কোটি টাকা যা গত চার বছরে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় বেড়ে দাড়িয়েছে ৬৭ কোটি টাকার অধিক। এ সীডমানি থেকে খেলোয়াড়দের জন্য মাসিক ক্রীড়া সম্মানি ভাতা চালু করা হয়েছে। এছাড়া যে সকল মেধাবী ক্রীড়াবিদ পড়াশোনা করছে তাদেরকে সহযোগিতার লক্ষ্যে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি। আগামী ৫ আগস্ট শহীদ শেখ কামাল-এর ৭৪ তম জন্মবার্ষিকীকে মাননীয় প্রধানমন্ত্রী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এছাড়াও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ নিয়মিত আয়োজন করা হচ্ছে। এ বছরই বঙ্গবন্ধু আন্তকলেজ ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে।

এ সময়ে ভবিষ্যতেও রাজশাহী জেলার খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ এলাকার জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে।

উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬ টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলা রয়েছে। এ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজসহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, পাঁচ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add