for Add

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি নারী ক্রিকেট সিরিজ কাল শুরু

ঘরের মাঠের সুবিধা নিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে উপমহাদেশের দল ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।

আজ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ভারত কঠিন প্রতিপক্ষ এবং তাদের ক্রিকেট সংস্কৃতি অনেক বেশি সমৃদ্ধ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা অনেক উন্নতি করেছি। আমরা তাদের সাথে সমানতালে লড়াই করবো।’ তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, অবশ্যই আমাদের একমাত্র লক্ষ্য জয়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যেকোন কিছু হতে পারে।’

দেশের ক্রিকেটের হোমগ্রাউন্ড হিসেবে বিবেচিত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। জ্যোতি বলেন, ‘এই ভেন্যুতে এটি আমাদের প্রথম ম্যাচ। আমরা উচ্ছসিত। এখানে আমাদের প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখতে সবকিছু করার চেষ্টা করবো।’

এর আগে বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ সফর করলেও এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজের জন্য টাইগ্রেসদের ডেরায় পা রাখে ভারত।
শক্তি-সামর্থ্য-অভিজ্ঞতা-নাম ও খ্যাতিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবে ঘরের মাঠে কঠিন প্রতিন্দ্বন্দিতা করতে পারে বাংলাদেশ সেটি ভালোই জানে সফরকারীরা।

ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, ‘বাংলাদেশ ভাল দল। নিজেদের কন্ডিশনে সবসময় ভাল ক্রিকেট খেলে তারা। আমরা জানি আমরা চ্যালেঞ্জের মুখে পড়বো এবং আমরা সেভাবেই প্রস্তুত। আমরা নিজেদের প্রস্তুত করার জন্য দুই-তিন দিন সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগে কাজ করেছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি। পুরো দল ঐক্যবদ্ধভাবে খেলবে এবং নিজেদের সেরাটা দিতে পারবে আশা করছি।’

আগের তুলনায় বাংলাদেশ দল অনেক ভাল করছে বলে মনে করেন ভারতের অধিনায়ক। ভারতের হয়ে ১২৪টি ওয়ানডে এবং ১৫১টি টি-টোয়েন্টি খেলা তারকা ব্যাটার সাফল্যের দিকে না তাকিয়ে পরিকল্পনা অনুযায়ী দল খেলবে জানান। তিনি বলেন, আমরা আজ এ অবস্থানে এসেছি এবং সবসময় ভাল ক্রিকেট খেলার চেষ্টা করেছি। প্রতিটি দল আসলে দিনে দিনে উন্নতি করার চেষ্টা করে। নিজেদের দক্ষতাও দেখানোর চেষ্টা করে। আমাদের কাছে যা আশা করা হয়েছিল আমরা তাই করেছি। আমরা ভাল দলের বিপক্ষে ভাল খেলেছি। বাংলাদেশও একটি ভাল দল। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add