for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ জুন ২০২৩, বুধবার, ৪:১৯:৪৬

কিউট নারী হ্যান্ডবল লিগ আজ (২০ জুন) মঙ্গলবার থেকে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) -এর চেয়ারম্যান কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল।
উদ্বোধনী ম্যাচে আর এন স্পোর্টস হোম ৪১-২১ গোলে মাদারীপুর হ্যান্ডবল ট্রের্নিং সেন্টারকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৯-৮ গোলে এগিয়ে ছিল।
এছাড়া ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২৬-৪ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৯-১ গোলে এগিয়ে ছিল।
তবে দিলকুশা স্পোর্টিং ক্লাব ও ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচটি ২০-২০ গোলে ড্র হয়। প্রথমার্ধে অবশ্য দিলকুশা স্পোর্টিং ক্লাব ৯-৭ গোলে এগিয়ে ছিল।
For add
For add
For add
For add
for Add