for Add

আল হিলালকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

সৌদি আরবের ক্লাব আল হিলালকে ফাইনালে ৫-৩ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে এটা রিয়ালের রেকর্ড পঞ্চম শিরোপা।

মরক্কোতে অনুষ্ঠিত ফাইনালে ভিনিসিয়াস জুনিয়র ও ফেডে ভালভার্দে দুটি করে গোল করেছেন। এছাড়া স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন করিম বেনজেমা। ইনজুরি কাটিয়ে দলে ফিরে বেনজেমা গোল করার কৃতিত্ব দেখালেন। কার্লো আনচেলত্তির দল কাল অল আউট ফুটবল খেলে প্রতিপক্ষের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলো। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল গ্যালাকটিকোরা। রাবাতের প্রিন্স মোলে আব্দেল্লাহ স্টেডিয়ামে এই শিরোপা জয়ের মাধ্যমে মৌসুমে দ্বিতীয় ট্রফি ঘরে তুললো আনচেলত্তির দল। এর আগে আগস্টে ইউরোপীয়ান সুপার কাপ জয় করেছিল রিয়াল।

এই শিরোপার মাধ্যমে লা লিগায়ও নিজেদের এগিয়ে নেবার ব্যাপারে অনুপ্রেরণা খুঁজে পেল লস ব্লাঙ্কোসরা। এই মুহূর্তে তারা চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সার কাছে পরাজিত হয়েছিল রিয়াল।

এর আগে মাদ্রিদ ১৯৬০, ১৯৯৮ ও ২০০২ সালে তিনটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করেছিলেন রিয়াল। ইউরোপীয়ান ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত এই ইন্টারকন্টিনেন্টাল কাপ পরবর্তীতে ২০০৫ সালে ক্লাব বিশ্বকাপ হিসেবে পরিচিতি লাভ করে।

কাল ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমরা খুবই খুশি। বিশ্বচ্যাম্পিয়নশিপে এ নিয়ে অষ্টম শিরোপা জয় করলো মাদ্রিদ। এটাই আমাদের পরিচয়। একটি ভাল ম্যাচ উপহার দিতে পেরে আমরা দারুণ খুশি। আমি মনে করি আক্রমণভাগে ভিনি, বেনজেমা ও ভালভার্দে দারুণ খেলেছে।’

উরুর ইনজুরির কারণে সেমিফাইনালে আল আহলির বিরুদ্ধে খেলতে না পারা বেনজেমাকে মূল একাদশে ফিরিয়ে এনেছিলেন আনচেলত্তি। যে কারনে বদলী বেঞ্চে থাকতে হয়েছে রডরিগোকে। ৩৫ বছর বয়সী ফরাসি এই স্ট্রাইকার ভিনিসিয়াসের প্রথম গোলের যোগানদাতা ছিলেন। ১৩ মিনিটে বেনজেমার শর্ট পাসে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস রিয়ালকে এগিয়ে দেন। বর্ণবাদের শিকার হয়ে স্পেনে হতাশাজনক সময় কাটানো ভিনি মরক্কোকে নিজেকে দারুণভাবে ফিরে পেয়েছেন, একইসাথে এখানে খেলাটাও উপভোগ করেছেন। মাদ্রিদের দুটি ম্যাচেই তিনি গোল পেয়েছেন, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

আনচেলত্তি বলেন, ‘আমরা ভিনিকে নিয়ে আনন্দিত। কারণ সে ক্রমেই উন্নতি করছে। ক্রমেই সে আমাদের দলে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচেই সে গোল করছে এবং সেই গোলগুলোই প্রতিপক্ষের থেকে আমাদের পার্থক্য গড়ে দিচ্ছে। আমরাও মাঠে নিজেদের প্রতিদিনই ফিরে পাচ্ছি। বেনজেমা, এডার মিলিটাও, থিবো কোর্তোয়াদের ইনজুরিতে আমরা বেশ খানিকটা পিছিয়ে পড়েছিলাম। এই ট্রফি মৌসুমের বাকি সময়ের জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবে

১৮ মিনিটে ডিফেন্ডার আলি আলবালাহির পায়ের নীচ দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। পোর্তোর সাবেক স্ট্রাইকার মুসা মারেগা ২০২১ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের হয়ে ২৬ মিনিটে এক গোল পরিশোধ করেন। ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রি লুনিন কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের মূল দলে জায়গা করে নিয়েছেন। এই গোলের পর কিছু সময়ের জন্য সৌদি আরবের দলটি রিয়ালের উপর চড়াও হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মাদ্রিদ আবারো ছন্দে ফিরে আসে। ৫৪ মিনিটে ভিনিসিয়াসের অসাধারণ ক্রসে বেনজেমা রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন।

উরুগুইয়ান মিডল্ডিার ভালভার্দে ডিফেন্ডার ডানি কারভাহালের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করলে চার মিনিট পর রিয়াল ৪-১ গোলে এগিয়ে যায়। অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তোর গোলে আল হিলাল ব্যবধান কমানোর সুযোগ পায়। কিন্তু দুর্দান্ত স্ট্রাইকে ভিনিসিয়াস ৬৯ মিনিটে আবারো রিয়ালের হয়ে গোলের ব্যবধান বাড়ান। ম্যাচ শেষের ১০ মিনিট আগে মারেগার একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তার আগে অবশ্য ভিয়েত্তো দ্বিতীয় গোল করে আল হিলাল শিবিরে কিছুটা উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন।

এশিয়ান কনফেডারেশনের দলটি কখনই ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেনি। ২০১২ সালে ব্রাজিলের কোরিন্থিয়ান্স শিরোপা জয়ের পর ইউরোপীয়ান কোন দলের কাছে সবকটি শিরোপা এসেছে।

এর আগে মিশরের আল আহলিকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থান লাভ করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো।-বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add