for Add

ভারতের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন মুশফিক-তাসকিন, নতুন মুখ জাকির

নতুন মুখ জাকির হাসানকে অন্তর্ভুক্ত করে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

গেল সপ্তাহে কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাকির। দুর্দান্ত ইনিংসের সুবাদে জাতীয় দলে সুযোগ পান তিনি। জাকিরের ইনিংসের সুবাদেই ইনিংস হার থেকে রক্ষা পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘দেশের মধ্যে সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের একজন জাকির এবং গত পাঁচ বছর ধরে আমাদের নজরে ছিল সে।’ নান্নু আরও বলেন, ‘হাই পারফরমেন্স ইউনিটে ছিলেন জাকির। এই মৌসুমে প্রথম-শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। গত সপ্তাহে ভারত ‘এ’ দলের বিপক্ষে দারুণ একটি ইনিংস খেলেছেন জাকির। তার ইনিংসেই হার এড়াতে পারে বাংলাদেশ। আমরা যা দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত সে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম, ইয়াসির আলী এবং পেসার তাসকিন আহমেদ দলে ফিরেছেন। ইনজুরির কারণে তাসকিন ও ইয়াসির খেলতে পারেননি। পবিত্র হজ পালনের কারণে ঐ সিরিজটি মিস করেন মুশফিক। পিঠের ব্যথার কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ওয়ানডেও মিস করেন তাসকিন।

আগামী শনিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও মিস করবেন তাসকিন। তাসকিনের ফেরা নিয়ে কোন তাড়াহুড়া করতে চায় না টিম ম্যানেজমেন্ট। কুঁচকির ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ মিস করা তামিম ইকবালকে প্রথম টেস্টের দলে রাখা হয়নি। আবেদিন জানান, পুরোপুরি সুস্থ হতে ২২ ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে ওয়ানডে অধিনায়ক তামিমের। এতে দ্বিতীয় ও শেষ টেস্টেও তার খেলা অনিশ্চিত। ২২ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট দলে সুযোগ না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান। টেস্ট দলে সুযোগের জন্য সম্প্রতি আহামরি কোন পারফরমেন্স করেননি মোসাদ্দেক। লাল বল হাতে সুইংয়ে ঘাটতি থাকায় টেস্ট বোলার হিসাবে মুস্তাফিজকে বিবেচনা করেনি বাংলাদেশ। দীর্ঘ সংস্করণের ফরম্যাটে এক্ষেত্রে উন্নতির প্রয়োাজন ফিজের।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ওয়ানডে সিরিজে জয় করেছে বাংলাদেশ। আগামী শনিবার চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশ টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add