for Add

পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এগিয়ে যেতে চায় ফ্রান্স-পোল্যান্ড

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজিত হওয়া দুই দল ফ্রান্স ও পোল্যান্ড কাতার বিশ্বকাপে আগামীকাল আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোলর তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে।

লেস ব্লুজরা গ্রুপ-ডি’র শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে উঠলেও আর্জেন্টিনার পর গ্রুপ-সি’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে এসেছে সিজিল মিশিনিউইচের দল পোল্যান্ড।

পোল্যান্ডের কোচ হিসেবে প্রথমবারের মতো দলকে নক আউট পর্বে পৌঁছে দেবার জন্য প্রশংসা পেতেই পারেন মিশিনিউইচ। তবে তিউনিশিয়ার বিপক্ষে ১-০ গোলের পরাজয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করা ফ্রান্সকে নিয়ে মোটেই চিন্তিত নন কোচ দিদিয়ের দেশ্যম। তবে একটি বিষয় নিশ্চিত হয়েছে বিশ্বকাপের মতো আসরে বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে খেলতে নামলে তা যেকোন সময় ব্যুমেরাং হতে পারে। শুক্রবার ক্যামেরুনের কাছে যে শিক্ষা পেয়েছে ব্রাজিল। পুরো বদলী বেঞ্চকে মূল একাদশে খেলিয়ে গ্রুপের শেষ ম্যাচটিতে ফ্রান্সের মতোই ১-০ গোলের পরাজয় মেনে নিতে হয়েছে সেলেসাওদের।

আগেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে দেশ্যম দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, ওসমানে ডেম্বেলে ও আঁতোয়ান গ্রীজম্যানকে রিজার্ভ রেখেছিলেন। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে অল আউট ফুটবল খেলে স্মরণীয় এক জয় আদায় করে নিয়েছে তিউনিশিয়া। ৫৮ মিনিটে ওয়াহবি খাজরির গোলে তিউনিশিয়ার জয় নিশ্চিত হয়। ম্যাচের একেবারে শেষভাগে গ্রীজম্যান একটি গোল দিলেও ভিএআর অফসাইডের কারণে তা বাতিল করে দেয়। গোল বাতিলের এই সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে অভিযোগ করার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। তবে পরাজয় সত্বেও অস্ট্রেলিয়াকে গোল ব্যবধানে পিছনে ফেলে গ্রুপের শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছিল ফরাসিরা।

১৯৯৮ ও ২০১৮ চ্যাম্পিয়ন দলটি এ নিয়ে প্রথমবারের মতো টানা তিনটি আসরে নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। একই সাথে ২০০৬ সালে ব্রাজিলের পর প্রথম গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বের টিকিট পেয়েছে ফ্রান্স। লেস ব্লুজরা সর্বশেষ পাঁচটি শেষ ষোলর ম্যাচেই জয়ী হয়ে শেষ আটের টিকিট পেয়েছে। তবে তিউনিশিয়ার কাছে হেরে বিশ্বকাপে টানা সাত জয় তুলে নিতে ব্যর্থ হলো ফ্রান্স।

যদিও এবারের বিশ্বকাপে শট নেবার ক্ষেত্রে প্রায়শই মনস্থির করতে না পারা পোল্যান্ডের বিরুদ্ধে দেশ্যমের দল আক্রমণভাগে এগিয়ে রয়েছে। পোলিশ গোলরক্ষক ওজিচে সিজিসনি শেষ ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি রুখে দিয়ে দারুণ আত্মবিশ্বাসী অবস্থানে আছেন। মেসির এই পেনাল্টি মিস নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু সিজিসনি তার দায়িত্বটুকু পালন করে নিজ দলকে ঠিকই নক আউটের টিকিট উপহার দিয়েছেন। যদিও ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে পোল্যান্ড। কিন্তু ব্যবধান বেশি হলে তাদের সামনে বিদায়ের শঙ্কা ছিল। এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার জুলিয়ান আলভারেজের দ্বিতীয়ার্ধের গোলে লা আলবিসেলেস্তেদের জয় নিশ্চিত হয়।

গ্রুপ-সি’র তিন ম্যাচ থেকে চার পয়েন্ট অর্জন করার পরও মেক্সিকোর সাথে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থান পেয়ে শেষ ষোল নিশ্চিত করে পোল্যান্ড। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের পর এই প্রথমবারের মতো পোল্যান্ড নক আউট পর্বে খেলতে যাচ্ছে।

এবারের আসরে মিশিনিউইজের দলের শ্যুটিং নিয়ে দ্বিধার বিষয়টি সকলের চোখে পড়েছে। এ পর্যন্ত তিন ম্যাচে তারা টার্গেটে মাত্র পাঁচটি শট নিয়েছে। এর মধ্যে দুটি ছিল সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের দিনে। যদিও ম্যাক এ্যালিস্টারের গোলের আগে তারা কোন গোলও হজম করেনি।

৪০ বছর আগে সর্বশেষ ১৯৮২ সালে একটি প্রীতি ম্যাচে পোল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ফ্রান্স। ম্যাচটিতে ৪-০ গোলে জয়ী হয়েছিল পোলিশরা। কিন্তু এরপর টানা সাত ম্যাচে তাদের বিরুদ্ধে অপরাজিত ছিল লেস ব্লুজরা। সর্বশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে ফ্রান্স ১-০ গোলে জয়ী হয়েছিল।

রোববারের ম্যাচের জন্য ফরাসি বস দেশ্যম পুরো ফিট একটি স্কোয়াড হাতে পাচ্ছেন। গোলরক্ষক আলফোনসে আরেয়োলা পিঠের ইনজুরি কাটিয়ে তিউনিশিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। গোঁড়ালির ইনজুরিতে থাকা থিও হার্নান্দেজ শুক্রবার অনুশীলনে না থাকলেও আগে পুরো ফিট হবার আশা করা হচ্ছে। তিউনিশিয়ার সাথে মূল দলে না খেলা এমবাপ্পে, গ্রীজম্যান, ডেম্বলে ও অলিভার গিরুদ আবারো ফিরে আসছেন। মধ্যমাঠে জর্ডান ভেরেটুট ও ইউসুফ ফোফানার জায়গায় অরেলিয়েন টিচুয়ামেনি ও আদ্রিয়ের রাবোয়িতের ফেরার সম্ভাবনাই বেশি।

এদিকে রোববারের নক আউট ম্যাচকে সামনে রেখে পোল্যান্ডও পূর্ণ শক্তির দলই হাতে পাচ্ছে। এই ম্যাচে হলুদ কার্ড পেলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে ছয়জন খেলোয়াড় খেলতে পারবেন না। পোলিশ ম্যানেজারের মনে অবশ্য এই মুহূর্তে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে শঙ্কা নেই।

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি ও ক্যারল সুইডারিস্কিকে বদলী বেঞ্চে নিয়ে আসা হয়েছিল। তবে ক্যারলের আবারো মূল দলে থাকা প্রায় নিশ্চিত। রবার্ট লিওয়ানদোস্কি ও ক্যারলের সাথে তৃতীয় উইঙ্গার হিসেবে আরকাদিয়াস মিলিক অথবা কিরিজিসট পিয়াটেকের যেকোন একজনের সুযোগ ঘটবে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add