for Add

সাইফ পাওয়ারটেক জাতীয় বয়সভিত্তিক সাঁতার শুক্রবার

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘সাইফ পাওয়ারটেক ৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা’।

এ উপলক্ষে আজ বুধবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনর সাধারণ সম্পাদক এম বি সাইফ, সহসভাপতি মো. আবদুল হামিদ, যুগ্নসম্পাদক মো. সেলিম মিয়া, কোষাধ্যক্ষ মো. রেজাউল হোসেন বাদশাসহ কার্যনির্বাহী অন্যান্য সদস্য।

এবারের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ও যুবক-যুবতী ৫টি গ্রুপে সাঁতারুরা অংশগ্রহণ করবে। গ্রুপগুলো হলো অনুর্ধ্ব ১০, অনুর্ধ্ব ১১-১২, অনুর্ধ্ব ১৩-১৪, অনুর্ধ্ব ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী। তিনদিনে সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্টসহ (১ মি: স্পিং বোর্ড, ৩ মি: স্পিং বোর্ড ও ৫ মি: প্ল্যাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে স্প্রিং বোর্ড সংযোজন হওয়ায় ডাইভিং প্রতিযোগিতা এবার এই সুইমিং পুলেই অনুষ্ঠিত হবে।

বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা হবে এবং আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতায় ভাল রেকর্ড করা সাঁতারুদের ফেডারেশনের ব্যবস্থাপনায় বর্তমানে চলমান জাতীয় দলের আবাসিক ক্যাম্পে অনুশীলনের সুযোগ করে দেয়া হবে বলে এম বি সাইফ জানিয়েছেন।

এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ মোট ৯০টি দলের প্রায় ৩০০ জন খেলোয়াড়, ১১০ জন টীম অফিসিয়াল ও ১০০জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৫১০জন অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। চূড়ান্ত খেলোয়াড়ের সংখ্যা মেডিকেল পরীক্ষার পর নির্ধারিত হবে।

শুক্রবার বিকাল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন।

রোববার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add