for Add

ইরাককে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ঐতিহ্য এবং শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশকে শুরুতে ভাল চ্যালেঞ্জ জানায় ইরাক। হাসান ফায়েজ-মোহাম্মদ হাদিদের দুর্দান্ত রেইডে কিছুটা এলোমেলো হয়ে যান তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিরা। বাংলাদেশের চারজনকে আউট করে ১০-১০ পয়েন্টে সমতা আনেন ফায়েজ।

শুরুতে খেই হারিয়ে ফেলা বাংলাদেশ এরপর জেগে ওঠে। রাজিব আহমেদ-জাকিররা পয়েন্ট ছিনিয়ে আনার সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকে পয়েন্টের ব্যবধান বাড়াতে থাকেন। দু’বার ইরাককে অলআউট করা স্বাগতিকরা প্রথমার্ধে ৩০-১৭ পয়েন্টে এগিয়ে যায়।

পয়েন্টের এই ব্যবধান বিরতির পরও ধরে রাখা সাজুরামের দল দ্বিতীয়বারের মতো চলে যায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে। আজ বুধবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে তিনটি লোনাসহ ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারিয়ে শিরোপামঞ্চে লাল সবুজের দলটি।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আফ্রিকান দেশটি প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়ে দ্বিতীয়বারের মতো জাতির পিতার নামের এ টুর্নামেন্টের ফাইনালে উঠে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের জাকির হোসেন। তার হাতে ১০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ সারোয়ার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক ও পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।

কাবাডিতে ইরাকের পথচলা খুব বেশিদিন হয়নি;মাত্র ছয় বছর। এই অল্প সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটি নিজেদের অনন্য নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শেষ চারে বাংলাদেশের বিপক্ষে লড়াকু মনোভাব দেখান তারা। তবে কৌশলে এগিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে পেরে উঠেনি ইরাক। ম্যাচে স্বাগতিকদের জয়ের টার্নিং পয়েন্ট ছিল প্রথম ২০ মিনিটে দু’বার ইরাককে অলআউট করা।

দারুণ রেইড করা হাসান ফায়েজ ও হাদিকে টার্গেট করেন তুহিনরা। শুরুতে না পারলেও ইরাকের দুই তারকার দুর্বল জায়গাগুলো দ্রæতই চিহ্যিত কওে সাজুরামের দল। যে কারণে প্রথমার্ধেও চেয়ে দ্বিতীয়ার্ধে পয়েন্ট পেতে কষ্ট কিছুটা কম করতে হয়েছে স্বাগতিকদের। এই অর্ধেও ইরাককে একবার অলআউট কওে তারা।

কিন্তু শেষ দিকে গিয়ে ছন্দপতন হয় লাল সবুজের দলটির। এক পর্যায়ে অলআউট হওয়ার শংকা জাগে। একা হয়ে পড়া তুহিন এক পয়েন্ট ছিনিয়ে আনেন। ইরাকের নাম্বার নাইন ফায়েজকে আটকে ফেলার পর অলআউট শংকা উবে যায়। ম্যাচের শেষ মিনিটে তুহিন একাই চার পয়েন্ট আনলে ফাইনালে উঠার আনন্দে মেতে উঠে পুরো গ্যালারি।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add