for Add

বিশ্বকাপ খেলাটাকে বড় সুযোগ দেখছেন নিগার

আইসিসি ওয়ানডে নারী ক্রিকেট বিশ্বকাপে খেলা তাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা।

বাংলাদেশ নারী দল তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে কিন্তু কখনও ওয়ানডে বিশ্বকাপ খেলেনি। তাই সুলতানার মতে এটি নিয়ে তারা খুবই রোমাঞ্চিত এবং সবচেয়ে বড় মঞ্চে পারফর্ম করতে মুখিয়ে আছে।

আইসিসির ওয়েবসাইটে একটি কলামে সুলতানা লিখেছেন, ‘আমরা এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে চাই এবং এটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি।’

বাংলাদেশ কখনই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেনি। তাই এবার নতুন অভিজ্ঞতা হবে বলে জানান সুলতানা।
তিনি বলেন, ‘আমরা টিভি এবং ইন্টারনেটে তাদের অনুসরণ বা খেলা দেখে আসছি। কারণ আমরা জানতাম, একদিন আমরা তাদের বিপক্ষে খেলবো এবং আমাদের বিশ্লেষকরা আমাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে তথ্য দিয়েছেন।’

মূলত ২০১৮ সালে এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশ নারী ক্রিকেটের চিত্র পাল্টে গেছে। ক্রিকেটপ্রেমিরা এখন আরও বেশি আগ্রহ দেখাচ্ছে, কারণ তারা জানে বাংলাদেশ নারী দলের ক্রিকেট খেলার সক্ষমতা আছে। এর আগে অনেকেরই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সক্ষমতা নিয়ে সন্দেহ ছিল বা অজানা ছিল।

তিনি বলেন, ‘এখন, মানুষরা আগ্রহ দেখাচ্ছে এবং তারা জানতে চায় আমরা কোথায় এবং কিভাবে খেলতে যাচ্ছি।’ সুলতানা আরও বলেন, ‘গণমাধ্যম এখন আগ্রহী হয়ে উঠেছে এবং আমাদের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে পুরো জাতিই খুশি হয়েছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংবর্ধনার ছবি দেখতে পাচ্ছেন।’

সুলতানার মতে, বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী দেশ এবং তারা এখন নারী দলের সাথেও আছে। এটি কিছুটা চাপ বাড়ায়, তবে এটি ভাল চাপ। কারণ আমরা তাদের জন্যও ভাল করার ইচ্ছা অনুভব করি।

তিনি বলেন, ‘এই বিশ্বকাপটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ। কারণ আমরা দেখাতে পারবো আমাদেরও সম্ভাবনা রয়েছে এবং আমরা একটি দল হিসাবে উন্নতি করছি।

আমরা এখানে ভালো করতে পারলে আরও দল আমাদের বিপক্ষে খেলতে আগ্রহী হবে। দেশে আরও আন্তর্জাতিক ক্রিকেট আসবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘরোয়া ম্যাচ বাড়ানোর চেষ্টা করবে।’

সুলতানার মতে, সেখান থেকে বোর্ড আরও তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার চেষ্টা করবে। কেননা নতুন খেলোয়াড় বাড়াতে একটি পাইপলাইন প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭ এবং উদীয়মান দল নিয়ে কাজ করছে। তাই সেখানে অনেক ক্রিকেটার আছে, যারা আমাদের এখানে ভালো করতে আগ্রহী। কারণ তারা জানে আমরা ভালো করলে তাদের ভবিষ্যত আরো ভালো হবে।’

বর্তমান স্কোয়াডের মধ্যে ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা কোয়ালিফাইয়ারে ভালো খেলেছে এবং তারা খুব ভালো ছন্দে আছে। যখনই আমাদের দলের প্রয়োজন ছিলো, তখনই রুমানা আহমেদ সবসময় আমাদের পাশে ছিলেন।

সালমা খাতুনকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসিবে অভিহিত করে বাংলাদেশ অধিনায়ক আরো বলেন,‘বোলিং আক্রমণে, আমরা একজন তরুণ পেস বোলার সুরাইয়া আজমিনকে যুক্ত করেছি। যাকে ক্রিকেট বিশ্ব এখনও খুব বেশি দেখেনি এবং বাঁ-হাতি বিকল্প হিসেবে আছেন ফারিহা তৃষ্ণা।’

আমাদের দলে তিনজন সাবেক অধিনায়ক আছে- সালমা, রুমানা এবং জাহানারা আলম। যারা আমাকে অনেক সাহায্য করছেন এবং আমি তাদের সব পরামর্শ গ্রহণ করছি।’

ক্রিকেটের উন্মাদনায় দেশকে নেতৃত্ব দিতে পেরে নিজে আনন্দিত নিগার সুলতানা। তিনি বলেন, ‘আমাদের প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়া আমার জন্য ‘ব্যক্তিগতভাবে একটি দুর্দান্ত সুযোগ। এটা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।’

নিউজিল্যান্ডে আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় আসরটি হবে আইসিসি নারী ক্রিওকেট বিশ্বকাপের দ্বাদশ টুর্নামেন্ট। এটি মূলত ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে এক বছরের জন্য তা পিছিয়ে দেয়া হয়েছিলো।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add