for Add
বাসস : ১৭ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ১৭:২৪:৫৯

ওয়েস্ট ইন্ডিয়ান সুনীল নারাইনের রেকর্ড হাফ-সেঞ্চুরিতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠলো দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। আগামী ১৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনালে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা।
এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৮ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ১২ দশমিক ৫ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট কাটে কুমিল্লা। ব্যাট হাতে মাত্র ১৬ বলে ৫৭ রান করে কুমিল্লাকে ফাইনালে তোলেন নারাইন।
সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৪৮/১০, ১৯.১ ওভার (মিরাজ ৪৪, আকবর ৩৩, মঈন ৩/২০)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৪৯/৩, ১২.৫ ওভার (নারাইন ৫৭, মঈন ৩০*, হাওয়েল ১/১১)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : সুনীল নারাইন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।
For add
For add
For add
For add
for Add