for Add

বাংলাদেশ সফরে আফগানিস্তানের দল ঘোষণা

বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন হাসমত শাহিদি। স্কোয়াডে দু’জন রিজার্ভ খেলোয়াড়ও কাইস আহমেদ ও সেলিম সাফিকে রাখা হয়েছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে উসমান ঘানিকে। দলে ফিরেছেন মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান।

তিন নতুন মুখ আজমত ওমারজাই, দারউইশ রাসুলি ও নিজাত মাসুদকে নিয়ে ঘোষিত ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মোহাম্মদ নবি।

ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ওমরজাইর। ২ ম্যাচ খেলেছেন তিনি। তবে রাসুলি ও মাসুদের কেউই জাতীয় দলের হয়ে খেলেননি।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন গুলবদিন নাইব, মোহাম্মদ শাহজাদ, হাশমত শহিদি, হামিদ হাসান ও নবীন উল হক। অবসর নিয়েছেন আসগর আফগান।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে ও ৩ মার্চ থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

বিশ্বকাপ সুপার লিগের অংশ ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য শনিবার রাতে ঢাকায় পৌঁছায় আফগানিস্তান ক্রিকেট দল।

ঢাকায় রাত কাটিয়ে সিলেটে পৌঁছেছে দলটি। সেখানে সপ্তাহব্যাপী ক্যাম্প করবে আফগানরা।

১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।

আফগানিস্তান ওয়ানডে দল : হাশমত শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমাদ মালিক।

ট্রাভেলিং রিজার্ভ : কাইস আহমেদ ও সেলিফ সাফি

আফগানিস্তান টি-টোয়েন্টি দল : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরত জাজাই, উসমান ঘানি, দারউইশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, রশিদ খান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add