for Add

টিকে থাকলো চট্টগ্রাম

ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইক ওয়ালটনের বিধ্বংসী ব্যাটিংয়ের সাথে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম ৭ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে। এ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো খুলনা।

সন্ধ্যায় প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঐ ম্যাচে হেরে যাওয়া দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে চট্টগ্রাম।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে চট্টগ্রাম। ওয়ালটন ৪৪ বলে অপরাজিত ৮৯ রান করেন।

পঞ্চম উইকেটে মেহেদি হাসান মিরাজের সাথে ৫৮ বলে ১১৫ রানের জুটি গড়েন ওয়ালটন। মিরাজ ৩০ বলে ৩৬ রান করেন।

এরপর বল হাতে ২ উইকেটও নেন মিরাজ। ১৯০ রানের জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে খুলনা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

ব্যাট হাতে নেমে ইনিংসের প্রথম বলেই মিড উইকেট দিয়ে চার মারেন চট্টগ্রামের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কেনার লুইস।

চতুর্থ বলে স্কয়ার লেগ দিয়ে হাকান ছক্কা। লুইসের এমন শুরুর মধ্যে ধাক্কা খায় চট্টগ্রাম। খুলনার পেসার খালেদ আহমেদের করা ওভারের শেষ বলে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন লুইসের সতীর্থ জাকির হাসান।

তিন নম্বরে নামা অধিনায়ক আফিফ হোসেনকে দ্রুত বিদায় দেন খুলনার বাঁ-হাতি পেসার রুয়েল মিয়া। পুল শট খেলতে গিয়ে ব্যাট-বলের টাইমিং মেলাতে না পেরে, আকাশে ক্যাচ তুলে দেন আফিফ।

উইকেটের পেছনে সেটি তালুবন্দি করতে ভুল করেননি প্রতিপক্ষ নেতা মুশফিক। ৩ বলে ৩ রান করেন আফিফ।

১৬ রানে ২ উইকেট পতনের পর চট্টগ্রামের রানের চাকা ঘুড়ান লুইস ও তার স্বদেশি ওয়ালটন। তবে মারমুখী মেজাজে ছিলেন না তারা। তাই ৭ ওভার শেষে চট্টগ্রামের রান ছিলো ২ উইকেটে ৪১।

শ্রীলংকার থিসারা পেরেরার করা অষ্টম ওভারের প্রথম দুই বলে ১০ রান আদায় করে নেন লুইস। তবে পরের ওভারের প্রথম বলে থামতে হয় লুইসকে। বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদের বলে লেগ বিফোর আউট হন লুইস। ৩২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে ওয়ালটন-লুইস ৩৫ বলে ৩৮ রান যোগ করেন।
দলীয় ৫৪ রানে লুইসের বিদায়ের পর উইকেটে আসেন শামিম হোসেন। ১০ম ওভারের প্রথম দুই বলে ২টি চার মারেন শামিম।

কিন্তু চতুর্থ বলে লেগ বিফোর হন তিনি। এডিআরএস নিয়েও নিজেকে বাঁচাতে পারেননি ৭ বলে ১০ রান করা শামিম।

১০ ওভার শেষে চট্টগ্রামের স্কোর ৪ উইকেটে ৬৬ রান। এ অবস্থায় রানের গতি বাড়াতে মনোযোগি হন ওয়ালটন ও ক্রিজে নতুন ব্যাটার মেহেদি হাসান মিরাজ। মাহেদির করা ১২তম ওভারে ১৮ রান তুলেন তারা। খালেদের করা ১৩তম ওভারে ১৪ রান তুলেন ওয়ালটন-মিরাজ।

রুয়েলের করা ১৫তম ওভারে ২২ রান তুলেন ওয়ালটন-মিরাজ।এই ওভারে ২টি করে চার-ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ওয়ালটন। ২৯তম বলে হাফ-সেঞ্চুরিতে পা দেন তিনি। আর এই ওভারেই ২৮ বলে হাফ-সেঞ্চুরির জুটিও গড়েন তারা।

১৬তম ওভার থেকে ১৪ রান তুলেন ওয়ালটন-মিরাজ। কিন্তু ১৭তম পেরেরা ৫ রান দিলেও, ১৮তম ওভারে ১০ রান দেন মাহেদি। এতে দেড়শ রান স্পর্শ করে চট্টগ্রাম।

নিজের দ্বিতীয় ওভারে পেরেরা ৫ রান দিলেও তৃতীয় ও ইনিংসের ১৯তম ওভারে ২০ রান দেন পেরেরা। প্রথম চার বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন ওয়ালটন। এতে ৪৩ বলে ৮৮ রানে পৌঁছে সেঞ্চুরির সম্ভাবনা জাগান ওয়ালটন।

শেষ ওভারের দ্বিতীয় বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে ৩৬ রান করা মিরাজকে বোল্ড করেন খালেদ। পঞ্চম উইকেটে মাত্র ৫৮ বলে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ১১৫ রানের জুটি গড়েন ওয়ালটন ও মিরাজ। আর এই জুটিতে ২৮ বলে ৭৮ রান তুলেন ওয়ালটন।

শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন ইংল্যান্ডের বেনি হাওয়েল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।

শেষ ওভারে মাত্র ১ বল খেলেছেন ওয়ালটন। তাই ৮৯ রানে অপরাজিত থাকতে হয় তাকে। তার ৪৪ বলের ইনিংসে ৭টি করে চার-ছক্কা ছিলো। ৩ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন হাওয়েল।

খুলনার খালেদ ২টি, নাবিল-রুয়েল ও মাহেদি ১টি করে উইকেট নেন।

১৯০ রানের বড় টার্গেটে খেলতে নেমে চট্টগ্রামের স্পিনার নাসুম আহমেদের প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন খুলনার হয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।

আগের ম্যাচে ফ্লেচারের সাথে উদ্বোধনী জুটিতে ১৮২ রান করা মাহেদি, ছিলেন ফ্লপ। ২ রান করে নাসুমের শিকার হন মাহেদি।

তবে শুরুতেই সতীর্থকে হারালেও ব্যাট হাতে মারমুখী ছিলেন ফ্লেচার। নাসুম-মিরাজকে ১টি করে ছক্কা ও চার মারেন তিনি।

পঞ্চম ওভারের প্রথমে বলে বিদায় ঘটে তিন নম্বরে নামা সৌম্য সরকারের। মৃত্যুঞ্জয় চৌধুরির বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়া সৌম্য করেন ১ রান।

৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো খুলনা। কিন্তু দলকে চাপ অনুভব করতে দেননি ফ্লেচার ও নতুন ব্যাটার মুশফিক। ১২ ওভারেই দলের স্কোর শতরানে পৌঁছে দেন তারা।

হাওয়েলের করা ১০ম ওভারে দু’টি ছক্কা মারেন মুশফিক। ঐ ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফ্লেচার। এ জন্য তিনি বল খেলেছেন ৩৪টি।

১৩তম ওভারের প্রথম বলে ফ্লেচার-মুশফিক জমে যাওয়া জুটি ভাঙ্গেন মিরাজ। ২৯ বলে ৪৩ রান করা মুশফিককে বিদায় দেন তিনি। উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে নিজের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা মারেন মুশফিক। তৃতীয় উইকেটে ফ্লেচার-মুশফিক ৪৯ বলে ৬৪ রান যোগ করেন।

মুশফিকের বিদায়ের পর দেখেশুনে খেলেছেন ফ্লেচার ও ইয়াসির আলি। মিরাজের করা ১৫তম ওভারে প্রথম বলে ফ্লেচারের ছক্কার পর, জীবন পান ইয়াসির। লং-অফে ইয়াসিররের ক্যাচ ফেলেন আফিফ। তখন ব্যক্তিগত ৯ রানে দাঁড়িয়ে ইয়াসির।

এমন অবস্থায় জয়ের জন্য শেষ ৪ ওভারে ৫৬ রানের সমীকরন দাঁড় করে খুলনা। শরিফুল ইসলামের ১৭তম ওভার থেকে ১৩ রান নেন ফ্লেচার-ইয়াসির। মৃত্যুঞ্জয়ের করা ১৮তম ওভার থেকে ১৯ রান পায় খুলনা। সেখানে ইয়াসির ২টি ছক্কা ও ১টি চার মারেন।

শেষ ২ ওভারে জয়ের জন্য ২৪ রানের সমীকরনে ১৯তম ওভারের প্রথম বলেই ছক্কা মারেন ইয়াসির। তবে শরিফুলের তৃতীয় বলে ডিপ পয়েন্টে হাওয়েলকে ক্যাচ দিয়ে বিদায় নেন ইয়াসির। ২৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ রান করেন ইয়াসির। ফ্লেচার-ইয়াসির ৩৮ বলে গুরুত্বপূর্ণ ৬৫ রান তুলেন।

ইয়াসিরের বিদায়ের ওভারে ৮ রান পায় খুলনা। শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন পড়ে তাদের। মিরাজের করা প্রথম তিন বল থেকে ৩ রান নিতে পারেন ফ্লেচার-পেরেরা। চতুর্থ বলে ফ্লেচারের ব্যাট থেকে বাউন্ডারি আসে। পঞ্চম বলে ১ রান নিতে পারেন ফ্লেচার। আর শেষ বলে পেরেরাকে আউট করে, চট্টগ্রামের জয় নিশ্চিত করেন মিরাজ।

শেষ ওভারে ১ উইকেট নিয়ে ৮ রান দেন মিরাজ। খুলনা করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান।

ফ্লেচারের ৫৮ বলে ৮০ রানের অনবদ্য ইনিংসটি শেষ পর্যন্ত বৃথা যায়। তার ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা ছিলো। চট্টগ্রামের মিরাজ ৪০ রানে ২ উইকেট নেন। ১টি করে শিকার ছিলো নাসুম-শরিফুল ও মৃত্যুঞ্জয়ের। ম্যাচ সেরা হন চট্টগ্রামের ওয়ালটন।

সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৮৯/৫, ২০ ওভার (ওয়ালটন ৮৯, লুইস ৩৯, খালেদ ২/৪০)।

খুলনা টাইগার্স : ১৮২/৫, ২০ ওভার (ফ্লেচার ৮০, ইয়াসির ৪৫, মিরাজ ২/৪০)।

ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ রানে জয়ী।

ম্যাচ সেরা : চাঁদউইক ওয়ালটন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add