for Add

প্রথম সুযোগেই ফাইনালে দৃষ্টি বরিশাল ও কুমিল্লার

প্রথম সুযোগেই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ফর্মের বিচারে প্রথম কোয়ালিফায়ারে এগিয়ে রয়েছে ফরচুন বরিশাল। গ্রুপ পর্বে ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা। ৭ ম্যাচে জয়ের পাশাপাশি বৃষ্টির কারণে এক ম্যাচে ড্র করেছে তারা। অর্থাৎ ওই পর্বে দুটি মাত্র ম্যাচে পরাজিত হয়েছে বরিশাল।

একটিতে বরিশাল পরাজিত হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথমভাগের ওই ম্যাচে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ৬৩ রানে হারায় সাকিব আল হাসানের বরিশালকে।

জয় পাওয়া সাত ম্যাচের ছয়টিতে টানা জয় পেয়েছে বরিশাল। ওই ধারায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে মধুর প্রতিশোধও নিয়েছে বরিশাল।

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাকে ৩২ রানে পরাজিত করে তারা। আজ ফের কুমিল্লার মুখোমুখি হয়ে জয়ের ধারাবাহিকতাকে সাতে টেনে নিতে চায় বরিশাল।

এদিকে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল কুমিল্লা সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট। ছয় ম্যাচে জয়ের পাশাপাশি বৃস্টির কারণে ড্র করেছে এক ম্যাচে। তবে তারা কখনো বরিশালের মতো ধারাবাহিক ছিল না। তারপরও কুমিল্লাই একমাত্র দল, যারা বরিশালকে তটস্থ করে রাখতে পারে।

কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস বলেন, ‘বিপিএলের এই পর্যায়ে এসে খেলায় জয় পাওয়াটা অপরিহার্য। আমরা জানি বরিশালের মতো দলের মোকাবেলা করা কতোটা কঠিন। তবে আমরা তাদের শক্তি ও দূর্বলতা সম্পর্কে অবগত। আমরাও ভাল খেলেছি। তবে একটি কঠিন ম্যাচে লড়াইয়ের জন্য আমরা অপেক্ষা করছি।

আজ ম্যাচে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বাদ পড়বে না। এলিমিনেটর ম্যাচের বিজয়ীদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে ফের ফাইনালে খেলার সুযোগ পাবে তারা। এলিমিনেটর ম্যাচটিও অনুষ্ঠিত হবে আগামীকাল। প্রতিদ্বন্দ্বিতা করবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

স্টিভ রোডস অবশ্য বলছেন, তারা দ্বিতীয় সুযোগের কথা ভাবছেন না। প্রথম সুযোগেই তারা ফাইনালে স্থান করে নিতে চান।

রোডস বলেন, ‘আমরা অবশ্যই ম্যাচে হারার কথা ভাবছি না। যদিও জানি, হেরে গেলেও আরেকটি সুযোগ পাব। এটা ভালো। তবে আমরা কেন পরাজয়ের কথা ভাবব। আমরা মাঠে নামব জয়ের লক্ষ্য নিয়ে।’

বরিশাল ফরচুনের রয়েছে সাকিব আল হাসানের মতো দলনেতা, যিনি শেষ ৫টি ম্যাচে টানা সেরার পুরস্কার লাভ করেছেন। এটিও একটি নতুন রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের আর কোন খেলোয়াড়ের টানা ৫ ম্যাচে সেরার পুরস্কার পাওয়ার রেকর্ড নেই। সেই সঙ্গে বরিশালের রয়েছে মুজিব উর রহমানের মতো রহস্যময় স্পিনার। যে কোন ম্যাচের যে কোন পর্যায়ে দলকে ব্রেকথ্রো এনে দেয়ার মতো দক্ষতা তার রয়েছে।

স্টিভ রোডস অবশ্য স্বীকার করেছেন যে ম্যাচে ব্যবধান গড়ে দেয়ার মতো দক্ষতা সাকিব ও মুজিবের আছে। তবে ওই দুইজনকে ইতিবাচক হিসেবেই নিবেন তারা। বলেন, ‘আমরা জানি সাকিব ও মুজিবকে মোকাবেলা করাটা চ্যালেঞ্জের হবে। তবে ইতিবাচক মনোভাব নিয়েই আমরা খেলতে যাব।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add